Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৩ ১৪২ *শক্রবাহিনীর অবস্থাটা অনুমান করো । সেইসঙ্গে তাদের মনের কথাও পড়তে চেষ্টা করো । রোমান বাহিনীর মনোবল এখন একদম চূর্ণ-বিচূর্ণ । তাদের যারা আমাদের হাতে ধরা পড়েছে, তারা বলেছে, বাহিনীর সাথে নগরীর সাধারণ মানুষও আক্রমণে অংশ নিয়েছিল । তাতে আমাদের লাভ হয়েছে । নগরীর সাধারণ মানুষের মাঝেও আমাদের মুজাহিদদের ভীতি ছড়িয়ে পড়েছে । কিন্তু তারা তো দুর্গের আশ্রয়ে বসে আছে । কাজেই তাদের মনোবল ফিরে আসার আগে-আগেই সন্ধি-সমঝোতা হয়ে যাওয়া উচিত । তারা যদি জিযিয়া আদায় করে আমাদের বশ্যতা মেনে নেয়, তা হলে তো কোনো সমস্যা নেই । কিন্তু ঘরেও যেতে পারে । সব কজন সালার সিপাহসালারের সঙ্গে একমত হয়ে গেলেন । মুকাওকিসকে উত্তর জানিয়ে দেওয়া হলো, দুর্গের বাইরে যেকোনো জায়গায় এসে আপনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন । তাদের এই সাক্ষাৎ কোথায় হয়েছিল ইতিহাসে তার কোনো উল্লেখ নেই । শুধু এটুকু লেখা আছে যে, মিশরের গভর্নর মুকাওকিস আর মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি আমর ইবনে আস-এর সাক্ষাৎ হয়েছিল । মুকাওকিসের সাথে দুজন সেনাপতি আর দুজন উপদেষ্টা ছিলেন । আমর ইবনে আস-এর সঙ্গে ছিলেন তিন অথবা চারজন সালার | আমর ইবনে আস (োযি.) মুকাওকিসকে বাড়তি কোনো কথা বলার সুযোগ না দিয়ে বললেন, বশ্যতা স্বীকার করে জিযিয়া দাও । মুকাওকিস এই চিন্তা মাথায় নিয়েই এসেছিলেন । তার সিদ্ধান্ত ছিল, তিনি ঘটাবেন | জিযিয়ার পরিমাণ নির্ধারিত হলো মাথাপিছু দুই দিনার | তা-ও শুধু প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য । অপ্রাপ্তবয়স্ক বালক-বালিকা, নারী ও বৃদ্ধ পুরুষদের জিযিয়ার আওতার বাইরে রাখা হলো । মুকাওকিস বিস্ময়ে থ হয়ে গেলেন, জিযিয়া এত অল্প ধার্য করা হলো! আমর ইবনে আস রাযি.) বললেন, মুসলমানরা যখন যেখানে খুশি অবস্থান করবে। প্রয়োজনে কোনো মুসলমান যদি কোনো মিশরির ঘরে থাকতে চায়, তা হলে অন্তত তিন দিন তার মেহমানদারি করতে বাধ্য থাকবে । এই চুক্তিতে আমর ইবনে আস মুকাওকিসের দাবি ছাড়াই এ ধারাটিও যুক্ত করে নিলেন যে, জমিজমা, ধন-সম্পদ, উপাসনালয়, জলাধার সব কিছুর মালিকানা মিশরিদেরই থাকবে । আমরা শুধু এসবের নিরাপত্তার দায়িত্ব পালন করব । তাদের ব্যবসা-বাণিজ্যের উপরও আমরা কোনো নিষেধাজ্ঞা আরোপ করব না। ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।