Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো € ১৪১ এই অভেদ্য-দুর্ভেদ্য প্রাচীরের অদৃশ্য ফাক গলে-গলে বাইরে থেকে আতঙ্করা এসে-এসে কেবলই তাদের খোচা মারছে । মুকাওকিস তার সেনাপতি ও পরামর্শকদের নিজের বাসভবনে নিয়ে গেলেন এবং সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর নামে পত্র লেখালেন : “আমি শাস্তি ও নিরাপত্তা কামনা করছি । আমাকে সাক্ষাতের একটি সুযোগ দিন । আমার দু-চারজন সহকর্মী সঙ্গে থাকবে । আপনিও আপনার দু-চারজন সহকর্মী সাথে রাখবেন । আমরা দুজনে একত্রে বসে সমঝোতার একটা পথ খুঁজে বের করব । বসলে আশা করি, উভয় পক্ষের জন্য কল্যাণকর একটি সিদ্ধান্তে পৌছানো যাবে । পত্রথানা একজন দূতের হাতে দিয়ে তখনই রওনা করিয়ে দেওয়া হলো । আমর ইবনে আস (রাযি.) দুর্গের আশপাশে ঘোরাফেরা করছিলেন । এমন সময় মুকাওকিসে বার্তাটি তার হাতে এসে পৌছল । তিনি সব কজন সেনাপতিকে ডেকে পাঠলেন এবং আলাদা নিয়ে গিয়ে মুকাওকিসের বার্তাটি তাদের পড়ে শোনালেন । তারপর সকলের কাছ থেকে পরামর্শ চাইলেন । “পরিষ্কার ভাষায় অস্বীকার করে দিন'- সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম বললেন- “আপনার ধারণা-ই একদম সঠিক যে, লোকটা তালে আছে । তার আসলে সময় দরকার ।' আমর ইবনে আস অন্যান্য সালারদের পানে তাকালেন । সবাই অত্যন্ত জোরালে ভাষায় যুবাইর ইবনুল আওয়াম (রাযি.)কে সমর্থন করলেন এবং এঁক্যবদ্ধভাবে মত দিলেন, তাকে সাক্ষাতের সুযোগ দেওয়া যাবে না। “তোমরা কি আমার অপারগতা বুঝতে পারছ না?'- আমর ইবনে আস (রাষি.) বললেন- “তোমরা কি জান না, আমীরুল মুমিনীন আমাকে কী-কী আইন দিয়ে যদি এই তিনটি শর্তের যেকোনো একটি মেনে নেয়, তা হলে তার সঙ্গে সন্ধি করে নিয়ো । যুকাওকিস আমাদের একটি শর্ত মেনে নিয়েছেন । আমি আমীর্ল মুমিনীনের আদেশ অমান্য করতে পারি না ।... “তা ছাড়া এখানে নিজেদের অবস্থাটাও দেখো যে, আমরা কোন পরিস্থিতির শিকার হয়ে আছি । আমাদের চার পাশে পানি । একথা ঠিক যে, আমরা পরিখা পার হয়ে এসেছি । কিন্ত এই দুর্গ জয় করা সহজ হবে না। শস্যক্ষেত, বাগ- বাগিচাও পানিতে ভরপুর । এখনই আমরা অন্য কোনো নগরীর দিকে অগ্রযাত্রা করতে পারব না । পানি শুকানো পর্যস্ত আমাদের অপেক্ষা করতে হবে ।... ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।