Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৪০ পাশে দণ্ডায়মান সেনাপতি ও উপদেষ্টারা চুপচাপ কথাগুলো শুনতে থাকল । কেউ কোনো উত্তর দিল না । তাদের কাছে বলার মতো কিছু ছিলও না। “আমি এখনও বলছি, মুসলমানদের সাথে সন্ধি করে নাও'- মুকাওকিস বললেন- “কিন্ত এখন আমাদের জিযিয়ার শর্ত মেনে নিয়ে সন্ধি ক্রয় করতে হবে । আমি জানি, তোমরা সবাই বাহিনী ও জনতাকে এই বলে ক্ষেপিয়ে তুলেছ যে, আমি তাদের মুসলমানদের গোলাম বানাতে চাচ্ছি । তোমাদের কল্যাণ এর মাঝে নিহিত যে, এখন গিয়ে নাগরিকদের বলো, তোমরা জিযিয়ার শর্ত মেনে নিয়ে মুসলমানদের সাথে সন্ধি করে নাও ।" “মুকাওকিসের এই সিদ্ধান্ত অযৌক্তিক বা অবাস্তব ছিল না। তার সেনাপতি ও উপদেষ্টাদের মাথা ঝুঁকিয়ে নেওয়াও অর্থহীন ছিল না । মুকাওকিস একটা অমোঘ পরিণতি সামনে নিয়েই কথাগুলো বলছিলেন । পাচিলের উপর থেকে সেই পরিণতি সবাই চামড়ার চোখে প্রত্যক্ষ করছিল । বাহিনী ও স্বেচ্ছাসেবী জনসাধারণের অগণিত লাশই যে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে ছিল তা-ই নয় শুধু; এখন মুসলমানরা পরিখা অতিক্রম করে আরও সম্মুখে এগিয়েও এসেছে । ব্যবিলন দুর্গ ও মুসলমানদের মাঝে পরিখা-ই একমাত্র প্রতিবন্ধক ছিল, যেটি গত রাতে মুসলমানরা রোমানদের বিছানো পুলের মাধ্যমে অতিক্রম করে এসেছে। পরিখার অবস্থান দুর্গের প্রাচীর থেকে অনেক দূরে । প্রাচীর ও পরিখার মধ্যখানে সবুজ-শ্যামল ফসলাদির ক্ষেত ও ফলফলাদির বাগান । এগুলো উপর এখন মুসলমানদের দখল প্রতিষ্ঠিত হয়ে গেছে। মুকাওকিস জানতেন, তার সেনাপতিদেরও জানা ছিল, মুসলমানরা যখন কোনো দুর্গের উপর আক্রমণ চালায়, তখন দুর্গটা দখল করেই তবে দম নেয় । সবাই একমত হয়ে সিদ্ধান্তে উপনীত হলো । জনতা ও বাহিনীকে বাস্তবতা জানিয়ে দেওয়া হবে, মুসলমানদের সাথে তাদের শর্ত অনুসারে সন্ধি করে নেওয়ার মাঝেই তোমাদের কল্যাণ ও শাস্তি নিহিত । “নাগরিকদের মতে আনার ব্যাপারটা আমরা দেখব'- কায়রাস বললেন- “আপনি সন্ধির কার্যক্রম শুরু করে দিন । জনতা ও সৈনিকদের মতে আনা কোনো ব্যাপারই ছিল না। সে-সময় নিজেদের আক্রমণের পরিণতি দেখে তাদের মনোবল মারাত্মকভাবে ভেঙে পড়েছিল এবং গোটা নগরীর উপর ত্রাস সঞ্চারিত ছিল। আগে যারা বিশ্বাস করত না, মুসলমানদের মাঝে কোনো একটি রহস্যময় শক্তি আছে, এখন তারাও দৃঢ়ভাবে বিশ্বাস করে, মুসলমান সাধারণ কোনো মানুষ নয় । গত রাতের আগে তারা দুর্গের অভ্যস্তরে চার দেওয়ালের মাঝে নিজেদের নিরাপদ ভাবত; কিন্তু এখন ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।