অনিঃশেষ আলো $ ১৪ যেত । যে-বাহিনীর নেতৃত্ তার হাতে দেওয়া হতো, সেই বাহিনী তার ইশারায় জীবন কুরবান করে দিত । এক বর্ণনায় আছে, আমীরুল মুমিনীন হযরত ওমর (রোযি.)-এর দৃষ্টি তার উপর ছিল। কিন্তু অপর এক বর্ণনায় একথাও আছে যে, আমর ইবনে আস (রোযি.) যে-সময় মিশর প্রবেশ করেছিলেন, তখনই যুবাইর (রাযি.) একাধিকবার আগ্রহ প্রকাশ করেছিলেন, তাকে মিশরে আমর ইবনে আস (রাযি.)-এর বাহিনীতে পাঠানো হোক | ইতিহাসে একথা লেখা নেই যে, তাকে কেন পাঠানো হয়নি । ধারণা করা যেতে পারে, আমীরুল মুমিনীন তাকে রিজার্ভ রেখে থাকবেন যে, যদি পরিস্থিতি বেশি খারাপ হয়ে যায়, তাহলে তাকে পাঠানো হবে । যাহোক, হযরত ওমর (রাযি.) যুবাইর ইবনুল আওয়ামকে ডেকে পাঠলেন। “আবু আবদুল্াহ!'_ হযরত ওমর (রাযি.) তাকে আরেক নামে সম্বোধন করলেন- “তুমি কি মিশরের নেতৃত্র প্রত্যাশী?" “না আমীরুল মুমিনীন!'- যুবাইর ইবনুল আওয়াম উত্তর দিলেন- 'নেতৃত্ের না প্রয়োজন আছে, না প্রত্যাশা আছে । আপনি যদি আমাকে কোনো রণাঙ্গনে পাঠাতে চান, তাহলে আমি জিহাদ ও মুজাহিদীনে ইসলামের সাহায্যের জন্য যাব- কোনো লোভ নিয়ে নয় । আমি জানি, আপনি আমাকে মিশর পাঠাতে চাচ্ছেন । শুনেছি, মিশরের জন্য সহযোগী বাহিনী প্রস্তুত হচ্ছে । আমি যাব। কাজে আমি হস্তক্ষেপ করব না এবং তাকে নেতৃত্বের আসনে দেখে আমি প্রীত হব।' আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) হযরত যুবাইর ইবনুল আওয়ামকে দায়িত্ব দিলেন, তুমি মিশরের জন্য সহযোগী বাহিনী প্রস্তুত করো । যুবাইর (রাযি.) আগে থেকেই ব্যাকুল ছিলেন, যেন তাকে জিহাদের কোনো জিম্মাদারি অর্পণ করা হয়। তিনি সেদিনই কাজ শুরু করে দিলেন। এটি এক বা দুদিনে সম্পরন হওয়ার মতো কাজ ছিল না । কিন্তু যুবাইর (রাযি.) উঠে-পড়ে লেগে গেলেন এবং রাত-দিন এক করে ফেললেন । বাহিনীটি গঠন করতে তার কদিন সময় লেগেছিল তা বলা মুশকিল । তবে এটি নিশ্চিত যে, তিনি যে-বাহিনীটি গঠন করেছিলেন, তার সংখ্যা ছিল চার হাজার । বাহিনীটি হযরত ওমর (রাযি.)-এর সামনে পেশ করা হলো । হযরত ওমর চার হাজার লোকের একজন-একজন মুজাহিদকে দেখলেন । তারপর তাকে চার ভাগে বিভক্ত করলেন । প্রত্যেক ভাগের জন্য আলাদা-আলাদা সেনাপতি নিযুক্ত ফ্ড/.9110001179.0010)
— Page 14 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.