অনিঃশেষ আলো $ ১৩৯ বহু মরদেহ পানিতে পড়ে আছে। ব্যবিলন দুর্গের তিন দিককার পরিখার পানিও লালচে হয়ে গেছে । এই ভয়ানক দৃশ্য থেকে মুসলমানদের তাকবীরধবনি উঠে- উঠে গুগ্ররিত হচ্ছিল । ব্যবিলনের দুর্গঘেরা নগরীর অধিবাসী ও রোমান বাহিনীর পালিয়ে-যাওয়া- সৈনিকরা পাঁচিলের উপর দীড়িয়ে রাতের লড়াইয়ের পরিণতি দেখছিল | উপর থেকে এই ভয়ানক দৃশ্য আরও অধিক ভয়ংকর দেখাচ্ছিল । তারা প্রত্যয় নিয়েছিল, মুসলমানদের পরাজিত করতে প্রয়োজনে নারীরাও মাঠে নেমে আসবে । কিন্ত ঘটল এমন যে, পুরুষরাও জমে লড়াই করতে পারল না। বহুসংখ্যক প্রাণ হারাল আর যারা রক্ষা পেল, তারা পালিয়ে নগরীতে গিয়ে আশ্রয় নিল। নগরীর ফটক যদি যথাসময়ে বন্ধ না হতো, তা হলে নগরীর ভেতরকার দৃশ্যও এমনই করুণ হতো । মুকাওকিসের সংবাদদাতারা তাকে সংবাদ দিল, নগরবাসী ও সৈন্যরা পীচিলের উপর উঠে বাইরের দৃশ্য অবলোকন করছে এবং তাদের মনোবল- যা কিনা আগে থেকেই দুর্বল ছিল- আরও ভেঙে পড়েছে । এ সংবাদ শুনে মুকাওকিস ক্ষুব্ধমনে বাইরে বেরিয়ে এলেন এবং আদেশ জারি করলেন, কোনো নাগরিক বা সৈনিক যেন পীচিলের উপর না থাকে । যাদের ডিউটি আছে তারা ছাড়া সবাই যেন নেমে পড়ে । এ আদেশ পাওয়ামাত্র মুকাওকিসের রক্ষী ইউনিটের বহুসংখ্যক সদস্য ছুটে গেল এবং উপরে গিয়ে লোকদের হাকিয়ে ও ঠেলে-ঠেলে পাচিল থেকে নামিয়ে দিল | তারপর সমগ্র নগরীতে মুকাওকিসের এ আদেশ প্রচার করে দেওয়া হলো যে, কোনো ব্যক্তি যেন ডিউটি ছাড়া পাচিলের উপর না ওঠে । সবাই পাঁচিলের উপর থেকে নেমে গেলে মুকাওকিস তার সেনাপতিবৃন্দ ও জনাদুয়েক উপদেষ্টাকে ডেকে পাঠালেন । কায়রাসও এসে পড়লেন । সবাইকে সাথে নিয়ে মুকাওকিস পাচিলের উপর উঠে বাইরের দৃশ্যটা অবলোকন করলেন । “দেখতে পাচ্ছ তোমাদের যুদ্ধের পরিণতি?- মুকাওকিস বললেন- “তোমরা তাদের উপর ঘ্ৃমস্ত অবস্থায় আক্রমণ করেছিলে । কিন্তু এই রক্তাক্ত ফলাফল বলছে, যেন তোমরা ঘুমিয়ে ছিলে আর তারা তোমাদের উপর অতকির্তভাবে আক্রমণ করেছে । আমি জানতাম, এমনটা-ই হবে । তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছ। বাস্তবতা দেখো । আমাদের বাহিনী যুদ্ধ করার যোগ্যতা হারিয়েই ফেলেছে । যদি এস্কান্দারিয়া থেকে নতুন বাহিনী আসে, তা হলে তখন হয়ত মুসলমানদের চ্যালেঞ্জ করার ঝুঁকি নেওয়া যাবে ।' ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।