Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩৮ তখন তারা রোমানদের পেছনে গিয়ে পুলগুলো দখলে নেওয়ার চেষ্টা শুরু করে দিলেন । সিপাহসালার আগেই একজন সালার ও তার ইউনিটকে একাজের জন্য ঠিক করে রেখেছিলেন । কিছু সময় পর রোমানরা দেখল, মুসলমানরা তাদের পেছনে আসছে । তাতে তাদের হতাশা আরও বেড়ে গেল। তারা পরিখা অতিক্রম করে দুর্গে ফিরে যাওয়ার চেষ্টা শুরু করে দিল । কিন্তু মুজাহিদরা তাদের যেতে দিলেন না। পরিখার এক-দুটা পুলই রয়ে গেল, যেগুলো এখনও মুজাহিদরা দখল করতে পারেননি ৷ ওই পথে কিছু রোমান জীবন নিয়ে পেছনে বেরিয়ে গেল । কিন্তু পরিখার বাইরে থাকা রোমান সৈন্যদের একজনও বোধহয় প্রাণ বাচাতে পারল না। কোনো-কোনো রোমান লাফিয়ে পরিখা পার হতে চেয়েছিল । কিন্তু তিরন্দাজ মুজাহিদরা প্রদীপের আলোতে তাদের তিরের নিশানা বানিয়ে নিলেন । এভাবে বহু লাশ পরিখার টহইটস্ুর পানিতে ডুবতে ও সীতরাতে লাগল । বহুসংখ্যক রোমান সৈন্য ও স্বেচ্ছাসেবী নাগরিক দুর্গে ফিরে যেতে সক্ষম হলো । দুর্গবাসী যখন দেখল, তাদের সৈন্যরা পেছনে পালিয়ে আসছে, তখন মুকাওকিসের আদেশে সবগুলো ফটক বন্ধ করে দেওয়া হলো, যাতে মুজাহিদরা দুর্গে ঢুকতে না পারেন । মুসলমানদের ঠেকাতে গিয়ে মুকাওকিস নিজের বহুসংখ্যক সৈন্যকে কুরবান করে দিলেন । কারণ, দুর্গের ফটক বন্ধ হয়ে যাওয়ার পরও যেসৰ রোমান সৈন্য বাইরে রয়ে গিয়েছিল, তাদের একজনের পক্ষেও জীবন নিয়ে ফিরে যাওয়া সম্ভব হয়নি । এঁতিহাসিকগণ এই যুদ্ধকে ঘোরতর ও রক্তক্ষয়ী বলে অভিহিত করেছেন । কোনো-কোনো অমুসলিম এঁতিহাসিক তাদের ইসলামবিরোধী মানসিকতাকে এক পাশে সরিয়ে রেখে এমনও লিখেছেন যে, একদিকে ছিল শুধু চেতনা আর প্রত্যয়; অপরদিকে সংখ্যাধিক্যের ভরসা, যেখানে একটা পা উপড়ে গেল তো সবগুলো পা উপড়ে গেল৷ কিন্তু মুসলিম সৈনিকরা তাদের চেতনাকে এবং মুসলিম সেনাপতিরা তাদের বিবেক ও বুদ্ধিমত্তাকে ঠাণ্ডা মাথায় পুরোপুরি কাজে লাগিয়েছে । এমন একটা তুমুল যুদ্ধ রাতারাতিই শেষ হয়ে গেল। ভোর হলো । সূর্যের কিরণমালা পৃথিবীতে আলো ছড়াতে শুরু করল | এবার দেখা গেল লাশ আর লাশ । যেখানেই চোখ পড়ছে, যেদিকেই দৃষ্টি যাচ্ছে লাশ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না । আহতরা এই লাশের বহর থেকে উঠে এক-দুপা অগ্রসর হয়ে আবার লুটিয়ে পড়ছে । নীলের পানি কুল ছাপিয়ে অনেকগুলো ঝিল ও পুকুরের আকারে দূর-দরাস্ত পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল ৷ এই পানি মৃতদের রক্তে লাল হয়ে গেছে। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।