Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩৭ আক্রমণকারী রোমান বাহিনী প্রথম যে-ধাককাটা খেল, তা হলো, মুসলমানরা এমনভাবে সজাগ হয়ে গেলেন, যেন তারা জানতেন, আক্রমণ আসছে । তারপর রোমান বাহিনীর সেনাপতিরা একটা ভুলও করেছিলেন যে, তারা বিপুলসংখ্যক সাধারণ নাগরিককে স্বেচ্ছাসেবী হিসেবে বাহিনীতে যুক্ত করে নিয়েছিলেন । এই আক্রমণ-অভিযানে তাদেরও পাঠিয়ে দিয়েছিলেন । তারা তির-তরবারি-বর্শা চালাতে জানত বটে; কিন্তু নিয়মতান্ত্রিক যুদ্ধে সুশৃঙ্খলভাবে লড়াই করার যোগ্যতা তাদের ছিল না। তারা বরং বাহিনীর জন্য একটা প্রতিবন্ধক হয়ে দীড়াল। সজাগ হয়ে মুসলমানরা যখন পরম বীরত্বের সাথে এই আক্রমণ প্রতিহত করলেন, তখন সবার আগে রোমানদের স্বেচ্ছাসেবী জনতার মাঝে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। হঠাৎ আক্রমণ এলে কোন বিন্যাসে মোকাবেলা করতে হবে আমর ইবনে আস (রাযি.) তার সেনাপতিদের আগেই তা বুঝিয়ে দিয়েছিলেন । তার মানে এ লড়াইয়ে মুসলমানরা একটি বিন্যাস ও সৃত্খলার মধ্যে ছিলেন আর তাদের মোকাবেলায় রোমান বাহিনী ও জনতা একটা ভিড়ের আকারে এসেছিল । মুসলমানরা যখন পা জমিয়ে মোকাবেলায় দীড়িয়ে গেলেন, রোমারা তখন ছিন্নভিন্ন হয়ে যেতে লাগল । রোমান সৈন্যরা প্রথম হোচটটা খেল যে, মুসলমানরা যেন আগে থেকেই সজাগ ছিল এবং পরে তারা বাতিও জ্বালিয়ে নিয়েছিল । এই অপ্রত্যাশিত পরিস্থিতি রোমান সৈনিকদের জন্য একটা বিপদ হয়ে দীড়াল। মুজাহিদরা তাদের এই হতাশাপূর্ণ পরিস্থিতিকে পুরোপুরি কাজে লাগালেন। অল্প সময়ের মধ্যেই মুজাহিদরা রোমান বাহিনীকে আত্মরক্ষামূলক যুদ্ধ লড়তে বাধ্য করে দিলেন । শক্রবাহিনী দুর্গের বাইরে এসে আক্রমণ চালালে কীভাবে লড়াই করতে হবে এবং কোন-কোন কৌশল অবলম্বন করতে হবে সিপাহসালার আমর ইবনে আস তীর বাহিনীকে বিশেষভাবে তার প্রশিক্ষণ দিয়ে রেখেছিলেন । এক হলো, একটি ইউনিট শক্রবাহিনীর পেছনে চলে যেতে চেষ্টা করবে, যাতে তারা দুর্গে ঢুকে যেতে পারে । যদি দুর্গের ফটক আগেই বন্ধ হয়ে যায়, তা হলে দুর্গ-থেকে- বেরিয়ে-আসা বাহিনীকে তারা ঘিরে ফেলে সর্বশেষ সৈনিকটি পর্যস্ত হত্যা করে ফেলবে। এধরনের যুদ্ধ লড়ার এবং শক্রবাহিনীর পেছনে চলে যাওয়ার কৌশল প্রয়োগের অভিজ্ঞতা মুজাহিদদের আগে থেকেই ছিল । আগেও দু-চারটি দুর্গ তারা এই কৌশল অবলম্বন করে জয় করেছিলেন । এবার ব্যবিলন দুর্গের বাইরে যখন মুজাহিদরা দেখলেন, রোমান বাহিনী পরিখার উপর পুল বিছিয়ে বেরিয়ে এসেছে, ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।