অনিঃশেষ আলো $ ১৩৬ মহান আল্লাহর ঘোষণা আছে, যদি তোমরা পরিপব্ ঈমানদার হও, তোমাদের ঈমান যদি পাকা হয়, তা হলে তোমরা দশজন একশোজন কাফেরের উপর, একশোজন এক হাজার কাফেরের উপর জয়যুক্ত হবে । ব্যবিলন দুর্গ অবরোধ করে জনাকয়েক মুসলমান আললাহপাকের এই সুসংবাদের উপর ভরসা করে বসে আছে। একরাত । দুর্গের বাইরের জগত গভীর নিদ্রায় সমাচ্ছন্ন । রোমান বাহিনী নদীর দিক থেকে অত্যন্ত সন্তর্পণে দুর্গ থেকে বেরিয়ে গেল । তারা কতগুলো নৌকায় চড়ে বসল এবং সেই জায়গাটিতে পৌছে গেল, যেখান থেকে মুজাহিদদের উপর আক্রমণ পরিচালনা করা সম্ভব । ইতিহাসে স্পষ্টভাবে লেখা নেই, রোমান সৈন্যরা কি শুধু নদীর দিককার ফটক দিয়েই বেরিয়েছিল, নাকি অন্য কোনো ফটক দিয়েও বেরিয়েছিল । তারা রাতারাতি-ই পরিখার উপর পুল বিছিয়ে দিয়েছিল, যেগুলো এমন মুহূর্তের জন্য সব সময় প্রস্তুত রাখা হতো । রোমানদের এই অভিযান এতই গোপন ও শব্দহীন ছিল যে, মুসলমানরা জানতে পর্যস্ত পারল না । পাহারায় নিয়োজিত সাস্ত্রীরা পর্যস্ত টের পেল না। মুজাহিদদের উপর হঠাৎ একটা প্রলয় ঝাঁপিয়ে পড়ল । রোমান বাহিনীর এই আক্রমণ ছিল আকস্মিক, অভাবিত, অতিশয় তীব্র ও জোরালো । অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, তারা চোখ খোলার সময়টুকুও পাবেন না; তার আগেই রোমান সৈন্যরা তাদের এই নিদ্রাকে চিরনিদ্বায় পরিণত করে দেবে । কিন্তু- কিন্তু আল্লাহর সৈনিকরা আসমান, জমিন, এই অন্ধকার রাত এবং পরে ইতিহাসকে বিস্ময়ে হতবাক করে দিলেন যে, আক্রমণ হতেই তারা এমনভাবে দীড়িয়ে গেলেন, যেন তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে বসে ছিলেন। পলকের মধ্যে অনেকগুলো প্রদীপ জ্বলে উঠল । মুজাহিদরা রাতকে দিন বানিয়ে দিলেন । এটি ছিল সিপাহাসালার আমর ইবনে আস (রাযি.)-এর দক্ষতার বহিঃপ্রকাশ ৷ তিনি তার সব কজন সালার ও সকল সৈন্যকে বলে রেখেছিলেন, শক্রদেশে এসে একটা পলকের জন্যও উদাসীন থাকা যাবে না। যখন ঘুমাবে, এমনভাবে ঘুমাবে, যেন একটা চোখ খোলা থাকে । ঘোড়া ও অস্ত্র সব সময় প্রস্তুত থাকবে; যেকোনো সময় আক্রমণ আসতে পারে । নিষেধ আসে, সেসব মূলত আল্লাহ ও তীর রাসূলের পক্ষ থেকেই আসে । সেসবের বিরুদ্ধাচরণ করা আর আল্লাহর আযাব-গজব ঢেকে আনা একই কথা । এ বিশ্বাসই তাদের পায়ে ইস্পাতকঠিন দৃঢ়তা এনে দেয় । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।