Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ১৩৫ নগরীর পরিস্থিতি এখন এমন, যেন মানুষগুলো হঠাৎ গভীর নিদ্রা থেকে জেগে উঠেছে । সৈনিকদের তো যুদ্ধের প্রস্তুতি নিতেই হবে | জনসাধারণও তির-ধনুক, তরবারি-বর্শা নিয়ে তৈরি হতে শুরু করল । তাদের প্রস্ততি দেখে মনে হচ্ছিল, এই বিশাল সমাবেশ বানের মতো সামনে পড়া পাহাড়গুলোকেও খড়ের মতো ভাসিয়ে নিয়ে যাবে । মুকাওকিস তার বাসভবনে চুপচাপ বসে আছেন । এই তৎপরতা ও ডামাডোলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই । মাঝে-মধ্যে বাইরে এসে দেখছেন, কখনও উপরে উঠে ব্যালকনিতে দীড়িয়ে থাকছেন আর বাহিনী ও জনসাধারণের দৌড়-বাঁপ অবলোকন করছেন । “মাননীয় গভর্নর।'- কায়রাস একদিন মুকাওকিসের কাছে গিয়ে বললেন- “এবার আমরা মুসলমানদের নাম-চিহ্ন মুছে ফেলব ।' “তুমি কি বুঝতে পারছ না?'- মুকাওকিস বললেন- “এই ফৌজ আর এই জনতা কি আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে না? 'না'_ কায়রাস উত্তর দিলেন- “আমি জানি, আপনি সন্ধি চাচ্ছেন আর এরা এমনভাবে জেগে উঠেছে যে, মুসলমানদের বিরুদ্ধে জীবনের বাজি লাগিয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেছে । এদের এই প্রস্তুতি আপনার বিরুদ্ধে নয় । আপনি সন্দেহের দৃষ্টিতে তাকাবেন না । গির্জাগুলোতে প্রার্থনা চলছে । আপনি হতাশ হবেন না মাননীয় গভর্নর!' ইতিহাসে এসেছে, মুকাওকিস কোনেই প্রত্যুত্তর করলেন না। না কোনো উৎসাহব্যঞ্রক কথা বললেন, না হতাশাজনক কোনো ইঙ্গিত দিলেন। তার ওষ্ঠাধরে ঈষৎ হাসির রেখা ফুটে উঠেছিল । কিন্তু সেই হাসিতে আনন্দের কোনো ঝলক ছিল না । অবশ্য পরিহাসের খানিক আভাস ছিল বটে । দুর্গে রোমান বাহিনী নিজের সংখ্যাধিক্য ও জনসাধারণের সহযোগিতার উপর ভরসা করে নিরতিশয় উদ্দীপনার সাথে যুদ্ধের প্রস্ততি নিচ্ছিল । একটি ভরসা তাদের এটিও ছিল যে, রাওজা থেকে তাৎক্ষণিকভাবে বাহিনী এসে পড়বে আর সংখ্যাটা তাদের আরও বেড়ে যাবে । দুর্গের বাইরে পরিথা থেকে সামান্য দূরে অল্প কজন মুজাহিদ তরফ আল্লাহর উপর ভরসা করে বসে আছেন । যুদ্ধবিশেষজ্ঞরা বলছেন, চিস্তা করাও সম্ভব ছিল না, এই গুটিকতক মুসলমান কয়েকটা মিনিটও এই বিশাল রোমান বাহিনীর সম্মুখে দীড়াতে পারবে | উপরন্তু রোমান বাহিনী এখন জনসাধারণকেও পক্ষে পেয়ে গেছে! এমনকি তাদের নারীরা পর্যস্ত যুদ্ধের জন্য প্রস্তুত! ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।