Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ১৩৪ সেনাপতিরা তাদের অধীন কমান্ডারদের আরও কিছু কথা বলে উত্তেজিত করে তুললেন এবং বললেন, তোমরা আপন-আপন ইউনিটগুলোকে বলে দাও, তোমরা যদি যুদ্ধবন্দি হয়ে যাও, তা হলে ভেড়া-বকরির মতো মুসলমানদের গোলাম হয়ে যাবে । মানুষের স্তর থেকে নামিয়ে তোমাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হবে । তোমরা তাদের পশুপালে পরিণত হবে । এহেন আচরণ তারা তোমাদের বোন-কন্যাদের সাথেও করবে । কমান্ডাররা কথাগুলো নিজ-নিজ ইউনিটের প্রতিজন সৈনিকের কানে পৌছিয়ে দিল এবং গভর্নর মাকওকিসের পরিকল্পনার বিষয়টি শুনিয়ে তাদের ক্ষেপিয়ে তুলল । সৈনিকরা কথাগুলো জনসাধারণের কানে দিয়ে দিল । শুনে জনতা এমনভাবে উত্তেজিত হয়ে উঠল যে, যেলোকগুলো মুসলমানদের নাম শুনে ভয়ে কাপত এবং তাদের আনুগত্য মেনে নিতে প্রস্তুত ছিল, হঠাৎ করে তারা মুসলমানদের শক্র হয়ে গেল । তারা বাহিনীকে বলল, আপনারা যুদ্ধ চালিয়ে যান; আমরা আপনাদের কীধে কীধ মিলিয়ে লড়াই করব । এতিহাসিকগণ আরও লিখেছেন, মুসলিম বাহিনীর প্রতিনিধিদল চলে যাওয়ার পর মুকাওকিস সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর কাছে আরেকটি বার্তা পাঠিয়েছিলেন যে, কোনো একটি সিদ্ধান্তে পৌছার জন্য আমাকে এক মাস সময় দিন। কিন্তু আমর ইবনে আস উত্তর দিয়েছিলেন, আমি তিন দিনের বেশি সময় দিতে পারব না। আমর ইবনে আস (রাযি.)-এর সংশয় সত্যে পরিণত হচ্ছিল যে, মুকাওকিস সময় নেওয়ার চেষ্টা করছে আর বিশেষ সাহায্য এসে পৌছার অপেক্ষা করছে । ব্যবিলন দুর্গে রোমান বাহিনীর যে-পরিমাণ সৈন্য ছিল, সংখ্যার বিচারে তারপর আর কোনো সাহায্যের প্রয়োজন ছিল না। কিন্তু মুকাওকিস সাহায্যের জন্য এত অধীর এজন্য ছিলেন যে, এস্কান্দারিয়া থেকে যে-বাহিনীটি আসবে, তারা হবে একদম তরতাজা । এস্কান্দারিয়ায় রোমান বাহিনীর এমন কয়েকটি ইউনিট ছিল, যারা এখনও অবধি মুসলমানদের মোকাবেলায় অবতীর্ণ হয়নি । বাজিস্তিয়া থেকে কোনো সহযোগী বাহিনী আসবার কোনো সম্ভাবনা-ই ছিল না। এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে, স্মরাট হেরাক্ল-এর মনোনীত প্রধান বিশপ কায়রাস ব্যবিলনে উপস্থিত ছিলেন । তিনিও হেরাক্ল-এর বিরুদ্ধবাদীদের সঙ্গে যোগ দিয়েছিলেন | তিনি বিনয়ামিনের সঙ্গে সমঝোতা করে নিয়েছিলেন । মুসলমাদদের ব্যাপারে তিনি খুবই কঠোর এবং ইসলামের কষ্ট্র শক্র ছিলেন । দুর্গের কিবতিদের তিনি এমনভাবে ক্ষেপিয়ে তুললেন, যেন তারা আগুনের গোলায় পরিণত হয়ে গেল । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।