Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩৩ তোমাদের সাধ্যের অতীত । তোমরা নিজেরাও তার প্রমাণ দেখেছ । কাজেই যুদ্ধ ধরে রাখার চিন্তা মাথা থেকে ফেলে দাও । ইসলাম কবুল না কর; কিন্তু দ্বিতীয় শর্তটি অবশ্যই মানতে হবে ।' শ্রদ্ধেয় গভর্নর!'_ এক উপদেষ্টা বিস্ময়ের সাথে বলল- “আপনি বোধহয় বলতে চাচ্ছেন, আমরা জিযিয়ার শর্ত মেনে নেব আর মুসলমানদের গোলাম হয়ে জীবন কাটাব! “গোলামি এতটুকু হবে যে, তোমরা মুসলমানদের আনুগত্য মেনে নেবে'- মুকাওকিস বললেন- “মুসলমানরা তোমাদের গোলাম মনে করবে না; বরং তোমাদের পুরোপুরি অধিকার ও মর্যাদা দেবে । পক্ষান্তরে যদি তোমরা লড়াই অব্যাহত রাখ আর মুসলমানরা তোমাদের উপর জয়লাভ করে, তখন তোমাদের সঙ্গে তাদের আচরণ ভিন্ন রকম হবে । তখন না তোমাদের জীবন নিরাপত্তা পাবে, না ধনসম্পদ । এই পরিস্থিতিতেই বরং তোমরা সত্যিকার অর্থে ক্রীতদাসে পরিণত হবে ।' “তার থেকে মৃত্যুই শ্রেয় ।' সেনাপতি থিওডোর বললেন এবং রাগের মাথায় উঠে দাড়িয়ে গেলেন । থিওডোরের দেখাদেখি অন্য সবাইও দীড়িয়ে গেলেন এবং মুকাওকিসকে একলা ফেলে সেখান থেকে চলে গেলেন । মুকাওকিস তাদের থামাতে চেষ্টা করলেন না। তিনি বুঝে ফেলেছেন, মুসলমানদের সাথে সন্ধি-সমঝোতার মিশনে এখন তিনি শুধুই একা । সহকর্মীদের একজনও আর তার সঙ্গে নেই। সেনাপতিরা সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন, তারা তরবারির মাধ্যমেই মীমাংসা করবেন ৷ অগত্যা মুকাওকিসকে তাদের সঙ্গ দিতে হলো । অন্যথায় বিদ্রোহ হতে পারত । কিবতি খরিস্টানরা তো বিদ্রোহের পথ আগে থেকেই খুঁজছে । সেনাপতিরা তাদের অধীন কমান্ডারদের সমবেত করে ঘোষণা দিয়ে দিলেন, যুদ্ধ হবে এবং অবরোধের উপর আক্রমণ চালানো হবে । তারা কথা এ পর্যস্তই সীমাবদ্ধ রাখলেন না; বরং বললেন, এবারকার যুদ্ধ আগেকার লড়াইগুলোর মতো হবে না যে, মুসলমানরা সামান্য চাপ সৃষ্টি করল আর অমনি আমাদের বাহিনী পালিয়ে আসবে । এবার একটা নতুন কথা মাথায় ঢুকিয়ে নাও যে, আমাদের রাজা মুকাওকিস আমাদেরকে মুসলমানদের গোলাম বানানোর পরিকল্পনা হাতে নিয়েছেন । মুসলমানদের সঙ্গে সমঝোতার জন্য তিনি সওদাবাজি করছেন । ফড্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।