Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ১৩২ গ্রহণ করে নিন। তার বাইরে যেকোনো আলোচনা অর্থহীন । তাতে কিছুই অর্জিত হবে না। আমাকে আমার নেতা, তাকে আমীরুল মুমিনীন এবং তাঁকে আল্লাহর রাসূল যা শিক্ষা দিয়েছেন, আমি তা-ই আপনার সম্ঘুখে উপস্থাপন করছি । আপনি ইসলাম গ্রহণ করে এ দেশে ইসলামি শাসন প্রতিষ্টা করুন; তা হলে আমরা ফিরে যাব । যদি তা না করেন, তা হলে জিযিয়া আদায় করে আমাদের নিরাপত্তা গ্রহণ করুন; আমরা আপনাদের জীবন ও সম্পদের নিরাপত্তা দেব । যদি এ দুটির একটিও গ্রহণ না করেন, তা হলে আমাদের ও আপনাদের মাঝে মীমাংসা করবে তরবারি । সমস্ত এতিহাসিক লিখেছেন, এই আলোচনার পর মুকাওকিস হযরত উবাদা ইবনুস সামিত রোযি.)-এর সম্মুখে আরও কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন । কিন্তু উবাদা ইবনুস সামিত (রাযি.) সব কটি প্রস্তাবই প্রত্যাখ্যান করেন । তিনি বলেছেন, এই অধিকার আমার তো ভালো কথা; খোদ সিপাহসালার; এমনকি স্বয়ং আমীরুল মুমিনীন-এরও নেই যে, ইসলামের শর্তাবলিতে আমরা সামান্যতমও হস্তক্ষেপ করব । এবার মুকাওকিস তার উপদেষ্টামণ্ুলি ও সেনাপতিদের পানে তাকালেন এবং জানতে চাইলেন, বলো, তিন শর্তের কোনটি তোমরা গ্রহণ করবে | এক বাক্যে সবাই জানিয়ে দিল, না আমরা ইসলাম গ্রহণ করতে রাজী আছি, না জিযিয়া দিতে প্রস্তত | উত্তর শুনে হযরত উবাদা ইবনুস সামিত (রাযি.) ঝটপট উঠে দীড়ালেন এবং সঙ্গীদের নিয়ে ফিরে এলেন । চা মুসলিম বাহিনীর প্রতিনিধিদলটি উঠে যাওয়ার পর মুকাওকিস তার উপদেষ্টামগ্ডুলি ও সেনাপতিদের নিয়ে আলোচনায় বসেন । সেই আলাপচারিতার বিবরণও ইতিহাসের পাতায় লেখা আছে। “আমি এখনও বলছি, মুসলমানদের সঙ্গে সন্ধি হয়ে যাওয়া উচিত'- মুকাওকিস দৃঢ়তার সাথে বললেন- “তোমরা তো দেখেছ, তারা কোনো প্রলোভনেই আসছে না এবং কোনো হুমকি-ধমকিকেও পরোয়া করছে না।' “আপনি তাদের কোন শর্তটি মানতে রাজী আছেন?" সেনাপতি জর্জ জিজ্ঞাসা করলেন । “এ প্রশ্নের উত্তর আমি দেব না'_ মুকাওকিস বললেন- “আমি আমার মতামত ব্যক্ত করব আর তোমরা সবাই তার উপর চিস্তা করবে । আজ আমি তোমাদের পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, মুসলমানদের সঙ্গে লড়াই করে পেরে ওঠা ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।