Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ১৩১ বাহিনীটার জন্য আমার মায়া লাগছে । তোমাদের এ ফৌজ যখন আমার বাহিনীর হাতে প্রাণ হারাবে, তখন আমার খুব আক্ষেপ হবে । কারণ, একে আমি পাপ মনে করি । আমি সে-সময় খুশি হব, যখন তোমরা আমার সঙ্গে সন্ধি করে নেবে। আমি তোমাদের বাহিনীর প্রতিজন সৈনিককে দুই দিনার, প্রত্যেক সেনাপতিকে একশো দিনার এবং তোমাদের খলীফাকে এক হাজার দিনার দেওয়ার প্রস্তাব করছি। এগুলো আমার থেকে উসুল করে তোমরা ফিরে যাও এবং রোমান বাহিনীর আক্রোশ ও ধ্বংসলীলা থেকে নিজেদের রক্ষা করো ।" এঁতিহাসিকগণ নানা ঘটনার উপর পর্যালোচনা করে এবং পরিসংখ্যান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন যে, মুকাওকিস একদিকে মুসলমানদের ভালো চোখে দেখতেন এবং সন্ধি-সমঝোতার জন্য ব্যাকুলতা দেখিয়েছেন; অন্যদিকে যখনই কোনো মুসলমানকে সামনে পেতেন, তখনই হুমকি-ধমকির ভাষায় কথা বলতেন । এর কারণ সম্ভবত এই ছিল যে, তিনি আশা পোষণ করতেন, মুসলমানরা যদি কোনো প্রলোভনের ফাঁদে না-ও আসে, অন্তত ভয় পেয়ে হয়তবা তারা ফিরে যাবে । ইতিহাসে এসেছে, হযরত উবাদা ইবনুস সামিত (রাযি.) হিসাব করে দেখেছেন, মুকাওকিসের অফারের পরিমাণ ব্রিশ হাজার দিনার । তার মানে, মিশরের গভর্নর মুকাওকিস প্রস্তাব দিয়েছেন, তোমরা ত্রিশ হাজার দিনার উৎকোচ নিয়ে মিশর ছেড়ে চলে যাও । “আমি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম'- উবাদা ইবনুস সামিত বললেন- “আমি আমার সিপাহসালারের পক্ষ থেকে যে-প্রস্তাবনা নিয়ে এসেছি, তার একেবারেই পরিষ্কার । আপনার হুমকি-ধমকি আমার উপর কোনোই ক্রিয়া করবে না। আমাদের সম্পর্ক সরাসরি আল্লাহর সঙ্গে । নিজেদের সৈন্যসংখ্যা কত কম আর প্রতিপক্ষ কত বেশি তা আমরা দেখি না । আমরা জানি ও বিশ্বাস করি, আল্লাহ ক্ষুদ্র-্ষুদ্র বাহিনীকেও বিশাল-বিশাল বাহিনীর উপর জয়যুক্ত করতে পারেন । যারা ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে ইসলামের জন্য কাজ করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন । আপনি আমাদের বাহিনীর খাদ্য-পানীয়র যে-প্রসঙ্গ উত্থাপন করেছেন, আমাদের কাছে এর কোনোই গুরুত্ব নেই । আমরা আল্লাহর পথে জিহাদে অবতীর্ণ হয়েছি । তিনি আমাদের না খাইয়ে মারবেন না। আমরা দুনিয়ার সংকট-স্বচ্ছলতার পরোয়া করি না। কারণ, আমাদের সম্পর্ক সরাসরি আল্লাহর সঙ্গে |... “আমাদের সিপাহসালার- যিনি আমাদের নেতাও বটে- “আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, শর্ত আমাদের তিনটি । আপনি তার যেকোনো একটি ছডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।