অনিঃশেষ আলো $ ১৩০ মুকাওকিস এখনও নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযোগ পাননি; তার আগেই প্রতিনিধিদলের সকল সদস্য এক কণ্ঠে বলে উঠলেন, উবাদা ইবনুস সামিত আমাদের দলনেতা; তার উপস্থিতিতে আমরা কেউই কথা বলব না । প্রতিনিধিদলের সকল সদস্যের এই প্রতিক্রিয়া দেখার পর এবার মুকাওকিসের মুখে তালা লেগে গেল। তারই সমধর্মী এতিহাসিক বাটলার লিখেছেন, মুকাওকিস এমন অভদ্রোচিত কথা বলার মতো মানুষ ছিলেন না। কিন্তু এখানে কথাটা বলে ফেলেছেন বড়ই অসামাজিক | কেন বললেন? তার কারণ এ হতে পারে যে, তিনি মুসলমানদের এই প্রতিনিধিদলটির মাঝে বিরোধ সৃষ্টি করতে চেয়েছিলেন । হয়তবা দেখতে চেয়েছিলেন মুসলমানদের পারস্পরিক শৃঙ্খলা ও মান্যতাবোধ কেমন এবং তারা তাদের সিপাহসালারের আদেশ-নিষেধ শতভাগ পালন করে কিনা । অবশেষে তিনি মাথা নাড়িয়ে উবাদা ইবনুস সামিতকেই কথা বলতে সায় দিলেন । “মিশরের গভর্নর! উবাদা ইবনুস সামিত কথা শুরু করলেন- “আমরা মুসলমান এবং ইসলামি আইনের অনুসারী । ইসলাম রং-রূপ আর পোশাকের উপর ভিত্তি করে কাউকে সম্মানিত বা ইতর সাব্যস্ত করার অনুমতি দেয় না । এ জগতের খেল-তামাশার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই । আমাদের আত্মার সম্পর্ক আখেরাতের সঙ্গে । দুনিয়াতে আমাদের কর্তব্য হলো আল্লাহর পথে জিহাদ । কোনো প্রলোভন বা সম্পদের পাহাড়ও এ পথ থেকে আমাদের সরাতে পারবে না। আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন । আপনার কাছে আমাদের পাঠানো হয়েছে । আগে আপনি আপনার দাবি-দাওয়া উত্তাপন করুন । “আমার দাবির কথা আমি তোমাদের সিপাহসালারের কাছে লিখে পাঠিয়েছি'_ মুকাওকিস বললেন- “এখন তোমাদেরও অবহিত করছি । তোমরা তোমাদের সিপাহসালারের মাথায় আমার এ কথাগুলো বসিয়ে দেবে। তোমরা এ আত্মপ্রবঞ্চনায় লিপ্ত রয়েছ যে, রোমান বাহিনীর সৈন্য এ কজনই, যাদের তোমরা প্রতিটি রণাঙ্গনে পরাজিত করে আসছ | তোমরা যাদের দেখেছ, তারা ছাড়াও এই দুর্গে আমাদের এত সংখ্যক সৈন্য ও এতখানি শক্তিশালী বাহিনী আছে। আর এত অধিকসংখ্যক সৈন্যের নতুন বাহিনী আসছে, যার কল্পনাও তোমরা করতে পারবে না 1... “সংখ্যায় তোমরা খুবই নগণ্য ৷ তা ছাড়া আমি জানি, তোমরা কী রকম নানা পেরেশানির মুখোমুখি । আরও কটা দিন গেলে তোমরা বাহিনীর দানা-পানিও জোটাতে পারবে না । আমি এই যে বারবার তোমাদেরকে তোমাদের দুর্বলতার কথা স্মরণ করিয়ে দিচ্ছি, তা শুধু এজন্য যে, তোমাদের এই গুটিকতক সৈন্যের ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।