অনিঃশেষ আলো $ ১৩ কিন্ত মিশরে সামরিক অভিযানের সময় পর্যস্ত এই বিপ্রুব সাধিত হয়নি । তখনও মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে বাহিনীতে যোগ দিত । এবার যখন হযরত ওমর (রাযি.) তীব্রভাবে অনুভব করলেন, আমর ইবনে আস-এর জন্য সাহায্য পাঠাতেই হবে, তখন বাহিনী গঠনের জন্য তিনি সেই পঙ্থাটি-ই অবলম্বন করলেন, যেটি তখনও পর্যস্ত প্রচলিত ছিল । তিনি মসজিদে ঘোষণা দিলেন, মিশরের জন্য কমপক্ষে চার হাজার সৈন্য পাঠাতে হবে । যারা যেতে রাজী; সামনে চলে আসুন । প্রখ্যাত এতিহাসিক ইবনুল হাকাম অপর কয়েকজন এঁতিহাসিকের বরাতে লিখেছেন, হযরত ওমর (রা.)-এর দৃষ্টি আগে থেকেই একজন সাহাবির উপর নিবদ্ধ ছিল, ধার নাম যুবাইর ইবনুল আওয়াম । অনেক বড় যুদ্ধাভিজ্ঞ এবং সুদক্ষ সেনাপতি ছিলেন । তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফুফাত ভাই ছিলেন । ষোলো বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন । হাঁবশার উভয় হিজরতে শামিল ছিলেন । মদিনা হিজরতের সময়ও তিনি নবীজির সঙ্গে ছিলেন । একটি মর্যাদা হযরত যুবাইর (রাযি.)-এরই অর্জিত হয়েছিল যে, প্রতিটি যুদ্ধে তিনি নবীজির সঙ্গে ছিলেন এবং জীবনের বাজি লাগিয়ে লড়াই করেছিলেন । খন্দকের যুদ্ধে প্রয়োজন দেখা দিল, খ্রিস্টানদের দুটা গোত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে, তারা কুরাইশের সঙ্গ দিচ্ছে কিনা । যদি দিয়ে থাকে, তাহলে তাদের সংখ্যা কত এবং কবে নাগাদ তারা রওনা হবে । এটি খুবই ঝুঁকিপূর্ণ কাজ ছিল, যার জন্য হযরত যুবাইর ইবনুল আওয়াম নিজেকে পেশ করেছিলেন এবং শক্রর মাঝে ঢুকে গিয়ে সঠিক খবর সংগ্রহ করে এনেছিলেন । তারপর আরেকটি ক্ষেত্রেও নবীজি গোয়েন্দাগিরির আবশ্যকতা অনুভব করলেন এবং একজন স্বেচাসেবীর অনুসন্ধান করতে হলো । এটিও খুবই ঝুঁকিপূর্ণ কাজ ছিল । এর জন্যও যুবাইর ইবনুল আওয়াম নিজেকে উপস্থাপন করেছিলেন এবং জীবনের ঝুকি নিয়ে শত্রুর অঞ্চলে গিয়ে যথাযথ সংবাদ সংগ্রহ করে এনেছিলেন । ইতিহাসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলেছিলেন- প্রত্যেক নবীর একজন ঘনিষ্ঠ সহচর থাকে । আমার ঘনিষ্ঠ সহচর হলো যুবাইর ইবনুল আওয়াম |" মক্কাজয়ের দিন মুজাহিদ বাহিনীতে তিনটি পতাকা ছিল, যার একটি ছিল যুবাইর ইবনুল আওয়াম রোযি.)-এর হাতে । এঁতিহাসিকগণ লিখেছেন, প্রথম খলীফা হযরত আবুবকর ও আমীরুল মুমিনীন হযরত ওমর (োযি.) যুবাইর ইবনুল আওয়ামকে বিশেষভাবে ভালবাসতেন ও মূল্যায়ন করতেন । তার মাঝে এমন কিছু গুণ ছিল যে, যার সঙ্গে তার একবার দেখা হতো, সে-ই তার ভক্ত হয়ে ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।