অনিঃশেষ আলো $ ১২৯ যাওয়ার কিংবা শুকিয়ে যাওয়া পর্যস্ত আমাদের অপেক্ষা করতে হবে । অন্যথায় যদি যুদ্ধ করতে হয়, তা হলে এই মাটিতে আমরা দীড়াতে পারব না। “বিষয়টি নিয়ে গভীরভাবে চিস্তা করা দরকার মাননীয় সিপাহসালার!'- আরেক সালার বললেন- “এটিও তো আল্লাহর আদেশ যে, শক্র যদি সন্ধির জন্য হাত বাড়ায়, তা হলে তাকে সুযোগ দাও যদি তারা তোমাদের শর্ত মেনে নেয় । শলা-পরামর্শের পর আমর ইবনে আস (রাধি.) দশ সদস্যের একটি প্রতিনিধিদল গঠন করে নিলেন এবং হযরত উবাদা ইবনুস সামিত (রাি.)কে তার নেতা নির্বাচন করলেন, যিনি হযরত যুবাইর ইবনুল আওয়াম (রাযি.)-এর নেতৃত্বে আসা সহযোগী বাহিনীর একটি অংশের সেনাপতি | তার গায়ের রং কালো, আকৃতিতে খর্ব ও স্থুল । এক কথায় বেঢপ ও বেমানান । আমর ইবনে আস (োযি.) মুকাওকিসের বার্তার উত্তর দিয়ে তার দৃূতকে বিদায় করে দিলেন। উত্তর ছিল, আমার প্রতিনিধিদল আসছে । তারপর আমর ইবনে আস প্রতিনিধিদলের সব কজন সদস্যকে তলব করলেন এবং সবার উপস্থিতিতে দলনেতা উবাদাকে আলোচনায় তিনি কী বলবেন তার নির্দেশনা দিলেন। অবশেষে সেই তিনটি শর্তের কথা স্মরণ করিয়ে দিলেন, যেগুলো তিনি মুকাওকিসকে আগেও উপস্থাপন করেছিলেন । সিপাহসালার আমর ইবনে আস অত্যন্ত জোরালো ভাষায় বলে দিলেন, এসব শর্তে যেন বিন্দুপরিমাণও নমনীয়তা দেখানো না হয় । এখানে আপসের কোনোই সুযোগ নেই । এই প্রতিনিধিদল পরদিনই মুকাওকিসের কাছে পৌছে গেল । মুকাওকিস তার উপদেষ্টা ও সেনাপতিদেরসহ তাদের নিয়ে আলোচনায় বসলেন । মুসলিম বাহিনীর পক্ষে দলনেতা উবাদা ইবনুস সামিত কথা বলতে শুরু করলেন । কিন্তু মুকাওকিস তার পানে তাচ্ছিল্যের চোখে তাকালেন এবং বোঝাতে চাইলেন, যেন তিনি নিজেকে অপমানিত বোধ করছেন । “এই কালো-কুশ্রী মানুষটাকে আমার সামনে কেন আনা হলো!'_ মুকাওকিস অবজ্ঞার সুরে ঝাজালো কণ্ঠে বললেন- “সরিয়ে নাও একে আমার সামনে থেকে! অন্য কেউ কথা বলো!" উবাদা ইবনুস সামিত (রাযি.)-এর ঠোটের কোণে মুচকি হাসির রেখা ফুটে উঠল । প্রতিনিধিদলের এক সদস্য বললেন, সিপাহসালার একে প্রতিনিধিদলের প্রধান নির্বাচন করে পাঠিয়েছেন । কাজেই কথা ইনিই বলবেন। এর উপর আমাদের প্রত্যেকের পুরোপুরি আস্থা আছে । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।