অনিঃশেষ আলো $ ১২৮ সবাই দেখল, মুকাওকিস শুধু সন্ধি-সমঝোতা নিয়েই কথা বলছেন । পদপর্যাদায় তিনি মিশরের গভর্নর; মানে রাজা | তার মতো লোক মনের কোনো অভিব্যক্তি প্রকাশ করলে কারুর এমন দুঃসাহস নেই যে, তার বিরুদ্ধে মুখ খোলে । মুকাওকিস তাদের জিজ্ঞাসা করলেন, বলুন, এই পরিস্থিতিতে আমাদের কী করা উচিত । “এখনও সুযোগ আছে'- একজন বলল- “আপনি মুসলমানদের সিপাহাসালারকে আলোচনার জন্য কয়েকজন লোক পাঠাতে লির়েছিলেন। কিন্তু তিনি তার কোনো উত্তর দেননি । এটি কি ভালো হবে না যে, আপনি তাকে আরেকটি বার্তা পাঠাবেন, যেন আলাপ-আলোচনার জন্য তিনি লোক পাঠান? সবাই তার এই পরামর্শের সঙ্গে একমত হলো। মুকাওকিস তখনই সিপাহাসালার আমর ইবনে আস রোযি.)-এর নামে বার্তা লেখালেন, এখনও আপনি প্রতিনিধিদল পাঠাননি এবং এ ব্যাপারে কোনো উত্তরও দেননি । চূড়ান্ত সিদ্ধান্তে পৌছতে উভয় পক্ষে আলোচনার প্রয়োজন । কালবিলম্ব না করে আপনি প্রতিনিধি পাঠান । আমি অধীর অপেক্ষায় অপেক্ষমাণ থাকব । বং সক সুকাওকিসের এই বার্তাটি একজন সাধারণ দূতের হাতে আমর ইবনে আস (রাযি.)-এর কাছে পৌছে গেল । আমর ইবনে আস দূতকে বাইরে বসিয়ে রেখে সেনাপতিদের তলব করলেন এবং মুকাওকিসের পত্রটি পড়ে তাদের শোনালেন । প্রথমে চিন্তা করো, লোকটা এভাবে সন্ধির পেছনে পড়ে গেল কেন'_ আমর ইবনে আস বললেন- “আমার মনে হয়, মুকাওকিস দেখে নিয়েছে, তার বাহিনী মনোবল ও চেতনার দিক থেকে যুদ্ধ করার যোগ্যতা হারিয়ে ফেলেছে । আবার এও হতে পারে যে, সন্ধির আলোচনার নামে আমাদের ধোকা দিয়ে সে সময় নিচ্ছে । আর সময় নেওয়ার কারণ এ হতে পারে যে, ততক্ষণে তার জরুরি সাহায্য এসে পড়বে । আমাদের পরামর্শ দাও, আমি কি প্রতিনিধি পাঠাব, নাকি আবেদন প্রত্যাখ্যান করব । তবে একটি শর্তও আমি শিথিল করতে পারব না। এখানে হাত দেওয়ার কোনোই সুযোগ আমার নেই ।' “সময় ও সুযোগ আমাদেরও দরকার'- এক সালার বললেন- 'নীলে ভাটার টান ধরেছে ঠিক; কিন্তু নদী উপচে যে-পানি বাইরে এসে পড়েছিল, তা এখনও নামেনি ৷ আমরা এখনও পর্যস্ত পানির বেষ্টনিতে আটকা আছি । এই পানি ফিরে ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।