Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃ্শেষ আলো $ ১২৭ যাদের কাছে জীবনের চেয়ে মৃত্যু এবং অহমিকার চেয়ে বিনয়-ন্ম্রতা বেশি প্রিয়। তাদের কথাবার্তা, চালচলন, ওঠাবসা ও স্বভাব-চরিত্রে দান্তিকতার লেশমাত্র নেই । তাদের মাঝে একজন মানুষও সম্ভবত এমন নেই, এই জগতের প্রতি, এই মাটির প্রতি তার কোনো টান আছে । তারা একত্রে বসে খাবার খায় । বসে মাটিতে | তাদের মাঝে শাসক-অধীন, সেনাপতি-সাধারণ সৈনিকের কোনো ভেদাভেদ নেই । সবাই একই রকম খাবার খায় আর তারপর কৃতজ্ঞতা আদায় করে |. “আমি এ-ই প্রথমবার মুসলমানদের সম্মিলিতভাবে উপাসনা করতে দেখলাম, যাকে তারা “দালাত' বলে । সিপাহাসালার ইমামত করেন আর অবশিষ্ট সবাই তার পেছনে সারিবদ্ধভাবে দাড়িয়ে যায়। তার আগে তারা উজু করে এবং নিজেদের পবিত্র বানিয়ে সালাতে দীড়ায় । তারপর ইমাম যা করে, সবাই তার অনুসরণে তা-ই করে। এভাবে তারা এই উপাসনাটি সমাণ্ত করে । ইমাম দীড়িয়ে থাকে তো সবাই দীড়িয়ে থাকে ৷ ইমাম নুয়ে থাকে তো সবাই নুয়ে থাকে । ইমাম মাটিতে কপাল ঠোকে তো সবাই তা-ই করে । তাদের এই শৃঙ্খলা দেখে আমি খুবই প্রভাবিত হয়েছি ।' মুকাওকিস আগে থেকেই মুসলমানদের প্রতি একরকম প্রভাবিত ছিলেন । এবার যখন পাদরির মুখ থেকে তাদের এসব গুণের কথা শুনলেন, তখন মাথা নত করে গভীর ভাবনায় হারিয়ে গেলেন । কিছুক্ষণ পর মাথা তুলে এক-এক করে সবার পানে তাকালেন । পরিস্থিতি যা কিছুই হোক তিনি মিশরের রাজা বটে। সবাই নির্বাক বসে আছে; কারও মুখে রা নেই। কেউই বলতে পারছে না, মুকাওকিস কী আদেশ জারি করেন। পরে যখন তিনি মুখ খুললেন, তখন সবাইকে বিস্ময়ের মধ্যে ফেলে দিলেন । “সেই খোদার কসম, যার নামে কসম খাওয়া হয়'_ মুকাওকিস অবলীলায় বলে উঠলেন- “এই মুসলমানরা যদি কোন্টে পাহাড়কে আপন জায়গা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রত্যয় গ্রহণ করে, তা হলে তা করার শক্তি পেয়ে যায় । আমি তাদের মাঝে এমন কিছু গুণ আছে, যেগুলো আমাদের মাঝে নেই | এটি কঠিন একটি বাস্তবতা । কাজেই তোমরা গভীরভাবে চিস্তা করো আমার ভাইয়েরা! সন্গি-সমঝোতার এটিই মোক্ষম সময় । কারণ, এখন তারা নীলনদের বেষ্টনিতে আটকে আছে । দিনকতক পর যখন তারা এই বিপদ থেকে বেরিয়ে যাবে, তখন সমঝোতার আর কোনো পথ থাকবে না । তখন আর তারা সন্ধি করতে রাজিই হবেনা ।' ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।