অনিঃশেষ আলো $ ১২৬ আমরা আপন চোখে তাদের মনোবল ও দৃঢ়তা দেখে আসি । মুসলমানদের এত কাছে থেকে আমরা এ-ই প্রথমবার দেখলাম ।' মুকাওকিস আর কোনো কথা শুনবার আগে জিজ্ঞাসা করলেন, তা সিপাহসালার কী উত্তর দিয়েছেন? বড় পাদরি সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর লিখিত বার্তা মুকাওকিসের হাতে দিলেন । আমর ইবনে আস (রোযি.) লিখেছেন : “আমি আগেও একবার মিশরের গভর্নরকে বলেছি, আমাদের কয়েকটা শর্ত মেনে নিলে আমরা সন্ধির প্রস্তাব গ্রহণ করে নিতে পারি । আর যেহেতু এই শর্তগুলো আমার মনগড়া নয়; বরং ইসলামের পক্ষ থেকে আরোপিত; তাই তাতে কমানো বা বাড়ানোর কোনো সুযোগ নেই । শর্তগুলো তোমাকে আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি । তিনটি শর্তের যেকোনো একটি মেনে নিলেই আমরা তোমাদের সঙ্গে সন্ধি করে নিতে পারি । তোমরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাও । তখন তোমরা আমাদের ভাই হয়ে যাবে এবং আমাদের ও তোমাদের অধিকার সমান হয়ে যাবে | যদি এই প্রস্তাবে সম্মত না হও, তা হলে তোমরা আমাদের আনুগত্য মেনে নাও এবং আমাদের নির্ধারিত জিযিয়া পরিশোধ করে আমাদের নিরাপত্তায় চলে আসো | যদি এটিও মেনে নিতে ব্যর্থ হও, তা হলে যুদ্ধ অব্যাহত থাকবে এবং আল্লাহ তোমাদের ও আমাদের মাঝে মীমাংসা করবেন । আল্লাহই সবচেয়ে ভালো মীমাংসাকারী, যাঁর বার্তা নিয়ে আমরা তোমাদের কাছে এসেছি। মুকাওকিস আমর ইবনে আস রোঘি.)-এর এই পত্রোত্তর সবাইকে পাঠ করে শোনালেন । তার চেহারায় হতাশা ও বিস্ময়ের মিশ্র ছাপ ফুটে উঠল । “বুঝতে পেরেছ সবাই?'- পন্রখানা পড়ে ভীজ করে সম্মুখে রেখে দিয়ে সকলের পানে একবার চোখ বুলিয়ে নিয়ে আশাহত কণ্ঠে মুকাওকিস বললেন- 'এটি সেই ব্যক্তির উত্তর, যে সন্ধি নিয়ে কথা-ই বলতে রাজী নয় । দেখ-না; লোকটা কোন ভাষায় উত্তর লিখেছে! এটি এমন এক বিজেতার চিঠি, যে কিনা আমাদের উপর শাসন চালাচ্ছে । আরবের এই জাতিটার দন্ত দেখো । এশ্বর্য ও মণি-মানিক্যের প্রস্তাবকে এরা কিছুই মনে করছে না! মুকাওকিস প্রতিনিধিদলের সব কজন সদস্যের পানে তাকালেন এবং কিছু সময় চুপচাপ থেকে পরে জিজ্ঞাসা করলেন, তোমরা দুদিন মুসলমানদের মাঝে অবস্থান করেছ । তা ওদের কেমন পেয়েছ? খুব দাস্তিক নাকি? “না গভর্নর!'_ দলনেতা বড় পাদরি বললেন- “একসঙ্গে এতগুলো মুসলমানকে কাছে থেকে আমি এ-ই প্রথমবার দেখেছি । আমি এমন একটি জাতি দেখেছি, ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।