Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ১২৫ “তুমি আমাদের দেশে এমনভাবে এসে ঢুকেছ, যেন এটি তোমার নিজের দেশ কিংবা এ দেশটির কোনো শাসক নেই এবং এখানকার মানুষগুলো সব ভেড়া- বকরি । আমাদের উপর তুমি যুদ্ধ চাপিয়ে দিয়েছ আর উভয় তরফেই রক্তক্ষয় চলছে। এর দায় সবটুকুই তোমার এবং এটা তোমার গুরুতর অপরাধ । আমাদের দেশে তোমাদের অবস্থান দীর্ঘ হয়ে গেছে, যা কিনা আমাদের সহ্যের সীমা পেরিয়ে গেছে । আমাদের বাহিনীর মোকাবেলায় তোমরা মুষ্টিমেয়ও নও । আমি স্বয়ং চাচ্ছিলাম, তুমি নীল পর্যস্ত চলে আস । এবার আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি এখান থেকে ফিরে যাও । অন্যথায় তোমার একজন মানুষও জীবন নিয়ে ফিরে যেতে পারবে না ।... “মনে করছ, তোমরা জয়ের-পর-জয় লাভ করে আসছ। কিন্তু এটা বুঝছ না যে, এসব বিজয় তোমাদের মাথাগুলো নষ্ট করে দিয়েছে এবং তোমরা অনুভবই করতে পারছ না, এ মুহূর্তে তোমরা কোথায় আছ এবং কোন পরিস্থিতির শিকার হয়ে বসে আছ। নীলনদ তোমাদের ঘিরে রেখেছে । ধরে নাও, নীলও তোমাদের শক্র । আমি তোমাদের সুযোগ দিচ্ছি । তোমার এই গুটিকতক সৈন্য আমার বিশাল বাহিনীর পদতলে পিষে মরার আগে সন্ধি-সমঝোতার ব্যাপারে কথা বলার জন্য কোনো দূত বা প্রতিনিধিদল আমার কাছে পাঠিয়ে দাও । আসো; আমরা উভয় পক্ষ বসে এই রক্তক্ষয় বন্ধ করার একটি পথ খুঁজে বের করি আর তোমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়ে যাও । আমি আবারও বলছি, তোমরা ফিরে যাও। এর জন্য বিনিময় যা চাইবে আমি তোমাদের দেব । আমি তোমাদের দূত বা প্রতিনিধিদলের অপেক্ষায় থাকব ।' চা মুকাওকিসের ধারণা ছিল, তার প্রেরিত প্রতিনিধিদল সূর্য ডোবার আগে-আগেই উত্তর নিয়ে ফিরে আসবে । তারা তো কোনো দীর্ঘ সফরে যায়নি । নদীর মধ্যখান থেকে এক কূলে যাওয়া এ-ই যা পথ । কিন্তু তারা সেরাতে ফিরল না। পরবর্তী দিন, পরবর্তী রাতও গেল । তার পরের দিনও কেটে গেল; কিন্তু মুকাওকিসের প্রতিনিধিদলের ফিরবার কোনো নাম নেই । এবার মুকাওকিস বললেন, বোধহয় মুসলমানরা তাদের গ্রেফতার করেছে কিংবা হত্যা করে ফেলেছে । প্রতিনিধিদল দুদিন পর ফিরে এল । মুকাওকিস কোনো ভূমিকা ছাড়াই প্রথম কথাটি জিজ্ঞাসা করলেন, দুটা দিন কী করেছ? “তারা আমাদের পুরোপুরি সম্মানের সাথে আটকে রেখেছিল'- বড় পাদরি উত্তর দিলেন- “আমার ধারণা, মুসলমানরা আমাদের এজন্য আটকে রেখেছিল, যেন ছডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।