Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২৪ ব্যাপারে আলোচনা করে দেখব এবং তাদের প্রস্তাব দেব, যা চাইবে, আমরা তোমাদের তা-ই দেব; তোমরা মিশর ছেড়ে চলে যাও? এতিহাসিকগণ লিখেছেন, মুকাওকিস তার বক্তব্য এমন যুক্তিপূর্ণ ও ক্রিয়াশীল ধারায় উপস্থাপন করেছিলেন যে, বৈঠকের সব কজন সদস্যই তাকে সমর্থন জোগাল এবং বলল, আমরা আপনার এই চিন্তার সঙ্গে একমত; আপনি অতি তাড়াতাড়ি কার্যক্রম শুরু করে দিন । “আমি শুধু একটি-ই পরামর্শ দেব'_ থিওডোর বললেন- “এই বৈঠক আর এ কার্যক্রম অত্যন্ত কঠোরতার সাথে গোপন রাখতে হবে । বাহিনী যেন ব্যাপারটা ঘুণাক্ষরেও জানতে না পারে । অন্যথায় সন্ধি-সমঝোতার আশায় তারা হাত-পা গুটিয়ে বসে পড়বে । মুকাওকিস পরামর্শটা মেনে নিলেন । এ বৈঠকটি রোমান বাহিনী ও ব্যবিলনের জনসাধারণের কাছ থেকে গোপন রাখা সম্ভব হয়েছিল বটে; কিন্তু ইতিহাসের পাতা থেকে লুকোনো সম্ভব হয়নি । তৎকালীন বহুসংখ্যক মুসলিম ও অমুসলিম এবং তাদের বরাতে পরবর্তী কালের অনেক এঁতিহাসিক ইতিহাসের পাতায় বিস্তারিতভাবে এ ঘটনাটি লিপিবদ্ধ করেছেন। সেই মিটিংয়েই সেনাপতি আমর ইবনে আস (রাি.)-এর নামে মিশরের গভর্নর মুকাওকিসের পক্ষ থেকে একটি পত্র লিখে ফেলা হয় । পরদিন রাতের অন্ধকারে মুকাওকিস তার দুই সেনাপতি ও উপদেষ্টাদ্বয়কে নিয়ে দুর্গ থেকে বের হন। তারা নদীর কুলে ঘাটে গিয়ে নৌকায় চড়ে বসেন এবং মাঝনদীতে ছ্বীপাঞ্চলের রাওজা দুর্গে পৌছে যান । এ দুর্গে বড়সড় একটি গির্জা ছিল । মধ্যরাতে পাদরিকে জাগিয়ে তোলা হলো । না বললেনও বুঝবার কথা, হঠাৎ পাদরি বড় বেশি ভয় পেয়ে গিয়েছিলেন যে, এই অসময়ে মিশরের গভর্নর দুজন সেনাপতিসহ এখানে কেন এসেছেন! মুকাওকিস পাদরিকে পত্রখানা দিলেন এবং বলে দিলেন, রাত পোহানোর সাথে- সাথে তুমি নৌকায় চড়ে বসবে এবং মুসলমানদের সিপাহসালারের কাছে চলে যাবে । সঙ্গে আস্থাভাজন জনাচারেক লোকও নিয়ে যাবে । কিন্তু পুরোটা কার্যক্রম গোপন রাখতে হবে | মানে কেউ যেন বুঝতে না পারে, আমি মুসলিম বাহিনীর সিপাহসালারের কাছে কোনো বার্তা পাঠিয়েছি । ইতিহাসে মুকাওকিসের এ পত্রের ভাষ্য উল্লেখিত আছে । কিন্তু তাতে কোনো আবেদন নেই; আছে হুমকির ভাব । পত্রটি পড়ুন : ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।