Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২৩ গুড়িয়ে দিল! রোমান সৈন্যদের মনোবল এমনিতেই টলটলায়মান ছিল । দুর্গে প্রস্তরবর্ষণ শুরু হওয়ার পর তারা আরও হীনবল হয়ে যেতে লাগল । দেড় থেকে পৌনে দুমাস সময় কেটে গেল এবং নীলনদে ভাটার টান শুরু হয়ে গেল । সত সস ৬৪০ খ্রিস্টাব্দের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মুকাওকিস তার বাহিনী ও ব্যবিলনের জনসাধারণের মনোভাব জানতে পরিসংখ্যান নিলেন । তাতে তার মনে সংশয় জন্মে গেল, মুসলমানরা যদি এই বিশেষ ধারায় দুর্গের উপর আক্রমণ করে বসে, তা হলে মোকাবেলায় এই বাহিনী টিকতে পারবে না এবং জনসাধারণ এমন ও হট্টগোল ও বিশৃঙ্খলা তৈরি করে ফেলবে, যা সৈন্যদের জন্য সমস্যা হয়ে দীড়াবে । তার চেয়ে বরং সমঝোতা করে নেওয়া-ই কল্যাণকর হবে। মুকাওকিস খুবই গুরুত্বের সাথে আগে থেকেই ভাবছিলেন, যদি মুসলমানদের সঙ্গে একটা রফা করে ফেলতে পারতাম! কিছু নিয়ে হলেও যদি তারা সমঝোতার মাধ্যমে মিশর ছেড়ে চলে যেত! এ ব্যাপারে তিনি চেষ্টাও চালিয়েছিলেন । এখন বাহিনী ও নাগরিকদের মনোভাবে দেখে বিষয়টি পুনর্বার তার মাথায় জেগে উঠল । মুকাওকিস একটা গোপন মিটিং ডাকলেন । বৈঠকে সেনাপতি থিওডোর, সেনাপতি জর্জ ও নিজের দুজন উপদেষ্টাকে আমন্ত্রণ জানালেন । “আমার কথাগুলো মনোযোগসহকারে শোনো এবং আমাকে পরামর্শ দাও'_ মুকাওকিস বললেন- “তোমরা বাহিনীর মানসিক অবস্থাও দেখেছ, নাগরিকদের অবস্থাও দেখতে পাচ্ছ । আমরা জরুরি সাহায্যের আশায় বুক বেঁধে বসে আছি। কিন্তু ভেবে দেখো, আমাদের কাছে সৈন্যের কোনো অভাব নেই । সহযোগী বাহিনী শুধু তখনই কাজে আসতে পারে, যখন তারা পেছন থেকে আক্রমণ চালাবে । কিন্তু তা তো সম্ভব নয়। নীলের উভয় কুলের উপরই মুসলমানদের আধিপত্য 1... “আরবের এই মুসলমানরা পরিখার একেবারে কাছাকাছি চলে এসেছে। তারা পরিখা অতিক্রম না করে ছাড়বে না। এখনও কি তোমরা তাদের চেতনা, মনোবল ও দৃঢ়তা সম্পর্কে অবগত হওনি? চিন্তা করে দেখো, মিশরে ঢুকে কত দ্রত তারা এ পর্যস্ত চলে এসেছে! আমি লড়াই ব্যতিরেকেই অবরোধ তুলে দিতে চাই। এটা কি ভালো হবে না যে, আমরা আরেকবার তাদের সঙ্গে সন্ধির ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।