অনিঃশেষ আলো $ ১২২ ব্যক্ত করলেন । অবরোধের মাঝে ঘুরে-ফিরে তিনি স্থানে-স্থানে মুজাহিদদের উদ্দেশে ভাষণ দিলেন । সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) মুজাহিদদের গোয়েন্দা-রিপোর্টের সারাংশ শুনিয়ে বললেন, এতখানি দীর্ঘ সময়ে দুর্গবাসীরা কোথাও থেকে কোনো সাহায্য পাবে না। এই সময়টায় আমরা তাদের অস্থির করে রাখব | তারপর দুর্গের উপর যথারীতি আক্রমণ চালাব । “ইসলামের সৈনিকগণ!'- আমর ইবনে আস রোঘি.) সংক্ষেপে একটি এতিহাসিক ভাষণ দিলেন- “এই পরিখা যদি এর চেয়েও বেশি চওড়া, এর চেয়েও অধিক গভীর হতো, তবু তোমাদের পথ আটকাতে পারত না । রোমানরা দাবি করছে, তাদের এই দুর্গ এত মজবুত, এত দুর্ভেদ্য যে, একে জয় করার সাধ্য কারও নেই। ইসলামের জন্য নিবেদিত মুসলিম সৈনিকগণ! জগতের কোনো দুর্গ তোমাদের ঈমান ও জিহাদের জযবার চেয়ে বেশি শক্ত নয় । মহান আল্লাহর একটি ঘোষণা মনে রাখো যে, চেষ্টা তোমরা করো; ফল আমি দেব । তোমরা আমার পথে হরকত করো; আমি তোমাদের বরকত দেব ।' ব্যবিলন দুর্গে থিওডোর ছাড়াও আরও একজন বিখ্যাত সেনাপতি ছিলেন, যার নাম আরব এঁতিহাসিকগণ লিখেছেন আয়রাজ। কিন্তু বাটলার লিখেছেন, এ নামটি মূলত ছিল জর্জ; বিকৃত হয়ে আয়রাজ হয়েছে । নীল ক্রমান্বয়ে ফুঁসছে। স্রোতও তীব্র-থেকে-তীব্রতর হচ্ছে। দুর্গের তিন পাশের পরিখাগুলো পানিতে ভরে গেছে। মুজাহিদদের উপর দুর্গের পাচিল থেকে মিনজানিকের সাহায্যে ছোড়া পাথর আসতে শুরু করেছে। মুজাহিদগণও তার উত্তর দিতে শুরু করলেন । তীরাও মিনজানিকের সাহায্যে দুর্গের উপর পাথর ছুড়তে শুরু করে দিলেন । দূরে তির পৌছানোর জন্য তারা বড়-বড় ধনুক তৈরি করে নিয়েছিলেন ৷ তিরন্দাজ মুজাহিদরা সেগুলো নিয়ে পরিখার কিনারা পর্যস্ত পৌঁছে গেলেন এবং সেখান থেকে পাঁচিলে রোমানদের উপর তির ছুড়তে শুরু করে দিলেন । ওদিকে নীলের উচ্ছ্বাস বাড়তে থাকল আর এদিকে উভয় পক্ষে তির ও পাথর ছোড়াছুড়ির গতিও তীব্র হতে থাকল | এভাবে দিনের পর রাত আর রাতের পর দিন কাটতে থাকল । দুর্গের পাচিল থেকে আসা প্রস্তর মুজাহিদদের কোনোই ক্ষতি করতে পারল না। কিন্তু মিনজানিকের সাহায্যে দুর্গের অভ্যন্তরে ছোড়া মুজাহিদদের পাথর নগরীতে গেল, এই বুঝি বড় একটা পাথর এসে আমার ঘরের উপর পতিত হয়ে ছাদটা ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।