Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২১ গেছে। এক থেকে দেড় মাস সময়ের মধ্যে নদীতে এতখানি স্ষীতি ও স্রোত এসে পড়বে যে, তখন আর কারুর নদীতে নামবার সাহস থাকবে না । তাতে আমাদের উপকার হবে, তখন নদীর দিক থেকে আমাদের দুর্গ একদম নিরাপদ হয়ে যাবে । অবশিষ্ট দিকগুলোর পরিখা পানিতে এতখানি ভরে যাবে যে, আরবের এই মুসলমানরা তা অতিক্রম করতে সক্ষম হবে না। মুকাওকিস আরও বলেছেন, এই জোয়ার দেড় থেকে দুমাস অব্যাহত থাকার পর ভাটার টান শুরু হবে | এক মাসে নদীর গতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে । আর ততক্ষণে এস্কান্দারিয়া থেকে বিশেষ সাহায্য এসে পড়বে ৷ নৌপথই ছিল এস্কান্দারিয়া থেকে সাহায্য আসার সহজ ও সোজা পথ । মুকাওকিস বললেন, নদীতে ভাটার টান ধরতে-ধরতে মুসলমানদের মনোবলেও ভাটা এসে পড়বে । তখন আমরা তাদের অনায়াসে পিছু হটিয়ে দিতে সক্ষম হব । গোয়েন্দা মুজাহিদ আরও জানালেন, মুকাওকিস তার বাহিনীকে পুরস্কারের লোভও দেখিয়েছেন। তারা ছিল বেতনভোগী সৈনিক । মুকাওকিস তার পার, তা হলে আমি তোমাদের প্রতিজন সৈনিককে তিন মাসের বেতন দিগুণ লাল করে দেব। গোয়েন্দা মুজাহিদ নিজের মতামত ব্যক্ত করলেন, বাহিনীর সৈন্যসংখ্যা অনেক বেশি বটে; কিন্তু তাদের মনোবল অতখানি মজবুত নয়, যতখানি থাকার কথা । তিনি আরও জানালেন, যেসব সৈন্য আমাদের মোকাবেলায় এসেছে এবং পালিয়ে গেছে, তারা তো “মুসলমান শব্দটি-ই শোনামাত্র চুপসে যায় । রোমান বাহিনীর এই অবস্থার বিবরণ পরিষ্কার ভাষায় ইতিহাসেও এসেছে। তারা নিজেদের কাপুরুষতা ও দুর্বলতা আড়াল করতে মুজাহিদদের সম্পর্কে লোমহর্ষক কাহিনী শোনাত । কারও-কারও কথায় মনে হতো, আরবের এই মুসলমানরা জিন-ভুত বা এ জাতীয় ভয়ংকর কোনো জীব। গোয়েন্দার এ রিপোর্টের একটি উল্লেখযোগ্য পয়েন্ট ছিল, নীলনদে জোয়ার আসছে । সিপাহসালার আমর ইবনে আস রোযি.)-এর জন্য এটি কোনো নতুন খবর ছিল না। তবুও রিপোর্টে তিনি নতুন কিছু তথ্য পেয়ে গেছেন । তিনি জানতেন, জোয়ারের মওসুম শুরু হয়ে গেছে এবং নীলনদ ফুঁসছে । মুকাওকিস বলেছেন, এত দীর্ঘ সময় অপেক্ষা করতে-করতে মুসলমানরা আশাহত হয়ে যাবে । কিন্ত আমর ইবনে আস (রোযি.) নিজের দৃষ্টিভঙ্গি অনুপাতে প্রতিক্রিয়া ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।