Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ১২০ না কেন? ক্যাস্টেনের অনুপস্থিতিতে হেরাক্ল এ ব্যাপারে কী চিন্তা করেছেন, কী সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তা তো তিনি জানেন না। ভাগ্যের ফয়সালার জন্য মুকাওকিস ক্যাপ্টেনকে বাইরে পাঠিয়ে দিয়ে তিনি থিওডোরের সঙ্গে শলা-পরামর্শ করতে লাগলেন । মুকাওকিস বললেন, লোকটা যেহেতু সত্য বলে দিয়েছে, তাই তাকে ক্ষমা করে দেই। 'না'_ থিওডোর অভিমত ব্যক্ত করলেন- “যদি একে মুক্ত করে দেন, তা হলে এ সবার আগে যে-কাজটা করবে, তা হলো, বাজিস্তিয়া গিয়ে হেরাক্লকে বলে দেবে, আমরা তার থেকে ভেতরের কথা জেনে নিয়েছি । তার ফলে হেরাক্ল আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তাতে কোনোই সন্দেহ নেই । কাজেই একে বাচিয়ে রাখা আমাদের পক্ষে সঠিক হবে না ।' মুকাওকিস আদেশ জারি করলেন, একে জল্লাদের হাতে তুলে দাও । বাইরে থেকে ক্যাপ্টেনের আর্তচিৎকার ভেসে এল, যা ধীরে-ধীরে স্রান হতে-হতে জল্লাদের কাছে গিয়ে পুরোপুরি থেমে গেল । চা অবরোধ চলাকালে এক গোয়েন্দা মুজাহিদ- যিনি তখনও পর্যস্ত ব্যবিলন দুর্গের ভেতরেই ছিলেন- বেরিয়ে এলেন । ব্যবিলনে তিনি বিশেষ এক বেশ ধারণ করে অবস্থান করছিলেন । সেখান থেকে তিনি নৌকায় করে নগরীর কয়েকজন লোকের সঙ্গে মাঝনদিতে অবস্থিত দ্বীপের রাওজা দুর্গে চলে গেলেন । সম্ভবত সরকারি কোনো কাজে কিছু লোকের এই দুর্গে যাওয়ার প্রয়োজন ছিল আর তার জন্য ছদ্মবেশী এই গোয়েন্দা মুজাহিদ নিজেকে উপস্থাপন করেছিলেন । রাতের বেলা মুজাহিদ চুপিসারে সেখান থেকে বেরিয়ে এলেন এবং নদীতে নেমে পড়লেন । সে-সময় নদীতে জোয়ারের ভাব ছিল এবং ওই জায়গাটায় নদী বেশ চওড়া ছিল, যেটি সাতার কেটে অতিক্রম করা যার-তার কাজ ছিল না । কিন্তু এই মুজাহিদ সাতার কেটেই নদীটা পার হয়ে এলেন এবং কুলে এসে ডাঙায় না উঠে কিনারে-কিনারে সাতরে সেই জায়গাটায় পৌছে গেলেন, যেখানে ইসলামি বাহিনীর অবরোধ ছিল । আপন বাহিনীতে পৌছেই তিনি লুটিয়ে পড়লেন এবং কিছুসময় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকলেন । জ্ঞান ফিরে পেয়ে দুঃসাহসী এই গোয়েন্দা মুজাহিদ সিপাহসালার আমর ইবনে আস (োযি.)কে তথ্য দিলেন, রাওজা দুর্গে বিপুলসংখ্যক সৈন্য প্রস্ততি নিয়ে অবস্থান করছে । আরও জানালেন, মুকাওকিস সমগ্র বাহিনীকে সমবেত করে ভাষণ দিয়েছেন । তাতে তিনি বলেছেন, নদীতে জোয়ারের লক্ষণ শুরু হয়ে ফডড/.911000119.0010)

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।