ফস অল্প কদিন পরই ফরমা থেকে আমর ইবনে আস (রাযি.)-এর আরেকটি বার্তা: এসে পৌছল । বিগত বার্তাগুলোতে তিনি শুধু বিজয়ের সংক্ষিপ্ত সংবাদ দিয়েছিলেন । এবার তিনি বিস্তারিত লিখে পাঠালেন । এই বার্তায় তিনি নিজেদের ক্ষয়-ক্ষতির বিবরণ জানালেন । নিজেরা কতজন প্রাণ হারালেন, কতজন আহত হলেন, বেদুইন খ্রিস্টানরা কতজন মারা গেল সবই লিখলেন । ফরমার বিজয় বেশ কিছু জীবনের কুরবানি গ্রহণ করেছে । বেদুইনরা বেশি মারা গেছে এজন্য যে, একটি সুসংগঠিত বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধ করার অভিজ্ঞতা তাদের ছিল না। আমর ইবনে আস লিখলেন, আল্লাহর পক্ষ থেকে আমি সহযোগী বাহিনী পেয়ে গেছি বটে; কিন্তু বেদুইনদের এই বাহিনীর সংখ্যা এত কমে গেছে যে, নতুন বাহিনীর প্রয়োজনীয়তা প্রকটরূপে দেখা দিয়েছে । তিনি এও লিখলেন যে, আগামী কাল সকালে আমি বিলবিস অভিমুখে রওনা হচ্ছি । এই সংবাদ আমীরুল মুমিনীনকে অস্থির করে তুলল ৷ এত ক্ষুদ্র একটা বাহিনী ছারা বিলবিস অবরোধ করা কতখনি ঝুঁকিপূর্ণ তা তার জানা ছিল । আমর ইবনে আস এত তড়িঘড়ি অগ্রযাত্রার যৌক্তিক কারণও উল্লেখ করেছেন । তা হলো, তিনি রোমানদের আত্মসংবরণ করার, ঠাণ্ডা মাথায় চিন্তা করার সুযোগ দিতে রাজী নন এবং তাদের বুঝতে দিতে চাচ্ছেন না, মুসলমানরা দুর্বল হয়ে গেছে । হযরত ওমর (োযি.) এই যুক্তি সম্পর্কে ভালোভাবেই অবগত ছিলেন । তিনি যাক ৷ তখন আমরা তাদের ঘিরে ফেলব এবং পেছন থেকে রসদ ও সহযোগী বাহিনীর পথ বন্ধ করে দেব । কিন্তু দুশমনের কৌশল জেনে ফেলা-ই যথেষ্ট নয়- কৌশল ব্যর্থ করে দেওয়ার জন্যও নতুন চাল চালতে হয় । আমর ইবনে আস (রাযি.) দুশমনের চাল ও মনোভাব বুঝেই রওনা হচ্ছিলেন এবং যত কম সময়ে সন্তভব বিলবিস পৌছে যেতে চাচ্ছিলেন । কিন্তর প্রশ্ন ছিল, তার সঙ্গে যেকজন মুজাহিদ ছিলেন, তারা কি বিলবিস জয় করার জন্য যথেষ্ট ছিলেন? এতিহাসিকগণ লিখেছেন, আমর ইবনে আস-এর সঙ্গে যে-বাহিনীটি ছিল, তার সংখ্যা রোমানদের তুলনায় খুবই নগণ্য ছিল । কোনো-কোনো এঁতিহাসিক সংখ্যাটা চার হাজার লিখেছেন। কেউ এর কিছু কম, কেউবা কিছু বেশি লিখেছেন । কিন্তু যে যা-ই লিখুন; বেদুইনদেরসহ বাহিনীটির মোট সংখ্যা পাচ হাজার কয়েকশোর বেশি ছিল না। যোদ্ধাদের নিয়মতান্ত্রিক বাহিনীর মর্যাদা হযরত ওমর (রাযি.)-ই দিয়েছিলেন । তিনি-ই সৈনিকদের জন্য মাসিক বেতন ও অন্যান্য সুবিধাদি চালু করেছিলেন । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।