Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১৯ একযোগে ঝাঁপিয়ে পড়ে ক্ষুদ্র কোনো বাহিনীকে পিষে ফেলতে সক্ষম এবং প্রাচীরের আশ্রয়ে থেকে প্রতিরক্ষা যুদ্ধ লড়ারও ক্ষমতা রাখে । কিন্ত তারপরও ইসলামের সৈনিকরা দুর্গটা অবরোধ করে ফেললেন । চে দিনকতক পরই মুকাওকিসকে সংবাদ জানানো হলো, জাহাজের ক্যাপ্টেনকে ধরে আনা হয়েছে। মুকাওকিস তখনই ক্যাপ্টেনকে হাজির করতে আদেশ দিলেন । “যদি বেঁচে থাকতে চাও, তা হলে সত্য বলো'_ মুকাওকিস ক্যাপ্টেনকে বললেন- “তুমি একটি মেয়ে ও দুজন পুরুষকে হাতে হ্যান্তকাপ আর পায়ে বেড়ি পরিয়ে এস্কান্দারিয়া থেকে বাজিস্তিয়া নিয়ে গিয়েছিলে এবং হেরাক্ল-এর হাতে তুলে দিয়েছিলে । কেন?" সহসা ক্যাপ্টেনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি ভীত-সন্ত্রস্ত চোখে এদিক-ওদিক তাকাতে লাগলেন | মনে হলো, যেন মুখটা তার বোবা হয়ে গেছে, যেন কোনো কথা না বলেই তিনি অপরাধ স্বীকার করে নিয়েছেন । “আমি তোমাকে হত্যা করব না'_ মুকাওকিস বললেন- “তোমার এই বিশাল জাহাজটা আগুনে পুড়িয়ে ফেলব, পায়ে বেড়ি পরিয়ে তোমাকে খোলা মাঠে ফেলে রাখব আর তুমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে জীবন কাটাবে 1 ক্যাপ্টেন জেনে ফেললেন, সবই ফাঁস হয়ে গেছে। সাধারণ কোনো বিচারকের সামনে নন- স্বয়ং মিশরের শাসনকর্তার সম্মুখে দাড়িয়ে আছেন, সেই অনুভূতিও তার ছিল, যিনি চাইলে মুহূর্তের মধ্যে তাকে হত্যা করিয়ে ফেলতে পারেন । কোনো উত্তর না দিয়ে ক্যাপ্টেন মুকাওকিসের পায়ের উপর পড়ে গেলেন এবং মাথা ঠুকে ক্ষমা চাইতে শুরু করলেন । মুকাওকিস তাকে তুলে দীড় করিয়ে দিলেন । এবার ক্যাপ্টেন সব কথা খুলে বললেন । শেষে বললেন, আমি কাজটা পুরস্কারের লোভে করেছি । তা ছাড়া সম্রাট হেরাক্ল-এর সমর্থক বিধায় তার এই পরিণতি মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি । মুকাওকিসের শুধু জানবার ছিল, তিনি হেরাক্ল-হত্যার যে-পরিকল্পনা নিয়েছিলেন, সেই তথ্য হেরাক্ল জেনে ফেলেছেন কিনা । এই তথ্য তাকে ক্যাপ্টেনের কাছ থেকেই পাওয়ার ছিল, যা তিনি পেয়ে গেছেন । এ সময় সেনাপতি থিওডোরও মুকাওকিসের পাশে উপবিষ্ট ছিলেন । দুজনই মনে-মনে বিস্মিত হলেন, আজ অবধি এর জন্য হেরাকৃল কোনো ব্যবস্থা নিলেন ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।