অনিঃশেষ আলো ও ১১৮ ব্যবিলনের দুর্গ আজ থেকে চৌদ্দশো বছর আগে যখন পূর্ণ জীকজমকের সাথে দণ্ডায়মান ছিল, তখন তার প্রাটীরগুলো এত উঁচু, বুরুজগুলো এত মজবুত ছিল যে, সে পর্যন্ত পৌছা অসম্ভব ছিল। প্রাটীরগুলো উচ্চতায় ছিল ষাট পা আর চওড়াও ছিল আঠারো পা । মজবুত এতখানি ছিল যে, কোথাও কোনো ছিদ্ব বা ফাটল ধরানোর কল্পনাও করা যেত না। প্রাচীরের উপর যে-বুরুজগুলো ছিল, সেগুলো যেমন ছিল মজবুত, তেমনি উচু । উপরে উঠে দীড়ালে দূর-দূরাস্ত পর্যন্ত এলাকা চোখে পড়ত । নীলনদের দৃশ্য দর্শকদের মাতোয়ারা করে তুলত । দুর্গের এক কোল ঘেঁঘে নীলনদ এমনভাবে অতিক্রম করেছে, যেন ওদিককার প্রাচীর নদীতেই দীড়িয়ে আছে। প্রধান ফটকের মুখ নদীর দিকে । ফটকটি হয় লোহার তৈরী, নাহয় তার গায়ে লোহার পাত বসানো আছে। ওই দিকটায় অনেকগুলো নৌকার একটা বহর সব সময় প্রস্তুত থাকে | ওখান থেকে একদম সম্মুখে নীলনদ বেশ চওড়া হয়ে দূর-দূরাস্ত পর্যস্ত ছড়িয়ে গেছে। নদীর ঠিক মধ্যখানে একটা সুপরিসর শুঙ্ক ভূমি, যেখানে একটা মজবুত দুর্গ নির্মাণ করা হয়েছে। এ দুর্গের নাম রাওজা । এখানে সেনাবাহিনীর একটা অংশ সব সময় বিদ্যমান ও প্রস্তুত থাকে । প্রয়োজনের সময় এ বাহিনী নৌকায় চড়ে ব্যবিলন পৌছে যায় এবং তাদের প্রতিহত করা অবরোধকারীদের পক্ষে সম্ভব হয় না। ফলে শেষ পর্যস্ত অবরোধ ব্যর্থ হয়ে যায় । ব্যবিলন দুর্গে এত অধিকসংখ্যক কৃপ বিদ্যমান যে, পানিসংকটের প্রশ্নই জাগে না। প্রাচীরের বাইরে দুর্গের আশপাশে ফসলাদির ক্ষেত ও ফলফলাদির বাগানের সমারোহ, যার ফলে কখনও খাদ্যের অভাব দেখা দেয় না। দুর্গকে অধিকতর শক্ত ও দুর্ভেদ্য বানাতে ক্ষেত-খামার ও বাগ-বাগিচার আশপাশে অতিশয় চওড়া ও গভীর একটা পরিখা খনন করা হয়েছে, যাতে নদীর পানি আসা-যাওয়া করছে। নদীর দিককার ফটক ছাড়াও আরও একটি ফটক ছিল । ওখানে একটা পুল তৈরি করে রাখা ছিল, যেটি প্রয়োজনের সময় পরিখার উপর বসিয়ে দেওয়া হতো । হতো । শক্রর পক্ষে এই পরিখা অতিক্রম করা অসম্ভব ছিল । সিপাহাসালার আমর ইবনে আস (োযি.) ব্যবিলন দুর্গে গোয়েন্দা পাঠিয়েছিলেন । তারা অবরোধের আগেই ফিরে এসেছিল । তারা তথ্য দিল, দুর্গে বিপুলসংখ্যক সৈন্য আছে। নীলনদের মাঝখানে যে-দুর্গটা আছে, সেখানেও দৈন্যের কোনো অভাব নেই । এরা সবাই রণাঙ্গন থেকে পালিয়ে আসা এমন সৈনিক, যারা মুসলমানদের ভয়ে তটস্থ। কিন্তু সংখ্যায় তারা এত বিপুল যে, ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।