Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১৭ পরাজয়ের শিকার হচ্ছেন? তার একটি-ই কারণ । তা হলো, তিনি নিরস্ত্র ও দুর্বল নাগরিকদের উপর নিপীড়ন চালিয়েছিলেন । এটি এমন একটি যুক্তি ছিল, যেটি বেদুইনদের হৃদয়ে বসে গিয়েছিল । ওখানে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল যে, এখন রোমান বাহিনীর সৈন্যদের অন্তরে ইসলামের সৈনিকদের ভয় ঢুকে গেছে আর জনতার হৃদয়ে তাদের ভালবাসা ঘর করে নিয়েছে । কেমন যেন মিশরের জনগণ মুসলমানদের প্রীতি ও মমতার জালে আটকে গেছে। সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর লক্ষ্য এখন ব্যবিলন দুর্গ, যাকে তিনি অবরোধে নিয়ে রেখেছেন । কিন্তু দুর্গ জয় করা বাহ্যত অসম্ভবই মনে হচ্ছে। এজন্য নয় যে, মুজাহিদদের সংখ্যা কম; বরং তার কারণ হলো, দুর্গটা সত্যিকার অর্থেই অজেয় । কিন্তু তারপরও আমর ইবনে আস অবরোধ করলেন কেন? তার কারণ তিনি সালারদের কাছে ব্যক্ত করেছেন, অবরোধ এজন্য জরুরি যে, দুর্গে যেসব সৈন্য আছে, তাদের অস্থির করে রাখতে হবে । আরেকটি কারণ হলো, রোমানরা যাতে না বোঝে, মুসলমানরা এই দুর্গটাকে অজেয় মনে করছে। মোটকথা, আমর ইবনে আস (রাযি.) শক্রর মাথার উপর চড়ে থাকতে চাচ্ছিলেন । ব্যবিলন দুর্গ কতখানি মজবুত ছিল? আজও প্রাচীন মিশরে ঘুরে-ফিরে দেখুন; দেখবেন, ব্যবিলন দুর্গের কয়েকটা দেওয়াল ও গোটাকতক বুরুজ দাঁড়িয়ে আছে । সেই ধ্বংসাবশেষের মধ্যে ঢুকে পড়ুন এবং আল্লাহর পানে ধ্যান করুন । তারপর সেই মুজাহিদদের কথা স্মরণ করুন, যাদের আমলে এই দুর্গ একটি চ্যালেঞ্জ হয়ে প্রতাপের সাথে দীড়িয়ে ছিল এবং তারা কাফেরদের এই চ্যালেঞ্জকে আল্লাহর নামে বরণ করে নিয়েছিলেন । এই কল্পনা মাথায় আনতেই আপনি কানাঘুষা শুনতে পাবেন, যেন ইসলামের জন্য নিবেদিত সেই মর্দে মুজাহিদদের আত্মারা কানে-কানে আপনাকে জিহাদের কাহিনী শোনাচ্ছে। আত্মাদের কানাঘুষা সে-ই শুনতে পায়, যার নিজের আত্মা সজাগ এবং সেই আত্মায় আলাহর অস্তিত্ব বিরাজমান । আজ ওখানকার অবস্থা হলো, এখন ফেরাউন নেই বটে; কিন্তু শাসকদের মাঝে ফেরাউনি চরিত্র বিদ্যমান । আল্লাহর জন্য নিবেদিতপ্রাণ মুসলমান কিংবা যারা জিহাদের কথা বলতে চান, তাদের মৌলবাদী, জঙ্গীবাদ ইত্যাদি নাম দিয়ে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। অনেককে হত্যাও করা হচ্ছে । মিশর এখন নামেই শুধু মুসলিম রাষ্ট্র । শাসকদের নামও ইসলামি; কিন্তু হৃদয়ে তাদের আল্লাহর চেয়ে ইসরাইলের ভালবাসা প্রবল | ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।