Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১৬ আসেন । যখন এই অঞ্চলগুলো বিজিত হলো এবং রোমান বাহিনীর সর্বশেষ সৈন্যটি পর্যস্ত পালিয়ে গেল, তখন জনসাধারণের মাঝে ভীতি ও হতাশা ছড়িয়ে পড়া একটি স্বাভাবিক ব্যাপার ছিল । মানুষ জানত, বিজেতারা বিজিতদের উপর করুণা দেখায় না। লুটমার হয়, খুনখারাবি হয়, যুবতী মেয়েদের নিজস্ব মালিকানা মনে করা হয় । কিন্তু এই মুসলমান বিজেতারা ওখানকার নাগরিকদের অবাক করে দিল | কেমন মজার ব্যাপার যে, মুজাহিদদের সাথে তাদের নারীরাও ছিল । তারা অতি অনায়াসে এমন-এমন সমস্যা সমাধান করে ফেলল, যা কিনা বিশাল-বিশাল বাহিনীকেও আজ্রাম দিতে হিমশিম খেতে হয় । এই মুসলিম নারীরা বিজিত অঞ্চলে গিয়ে-গিয়ে ওখানকার নারী-পুরুষ সবাইকে অভয় দিল, তোমাদের পালাতে হবে না এবং সবাই যার-যার ঘরে এমনভাবে বসে থাকো, যেন কিছুই ঘটেনি । পুরুষরা ঘোষণা করে ফিরছিলেন, কাউকে অকারণে উত্যক্ত করা হবে না, কারও উপর অবিচার করা হবে না । মেয়েরা প্রয়োজনে যথারীতি ঘর থেকে বের হতে পার এবং বিজেতাদের নিজেদের ভাই ও প্রহরী মনে করো । আমরা তোমাদের শাস্তির বার্তা নিয়ে এসেছি । এঁতিহাসিক ইবনুল হাকাম লিখেছেন, মুকাওকিসের আশার বিপরীতে ফাউম প্রদেশের জনগণ মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করার পরিবর্তে উলটো মনে- প্রাণে তাদের বরণ করে নিল। নেতারা ঘোষণা করে দিল, জয় শেষ পর্যস্ত ইসলামেরই হওয়ার ছিল । তোমরা এদের সাদরে বরণ করে নাও । কিবতিরা প্রতিক্রিয়া ব্যক্ত করল, হেরাক্ল-এর হিংস্রতা ও নিপীড়নের দিন শেষ হয়ে গেছে । আজ থেকে আমাদের শাস্তির জীবন শুরু হলো । তা হলে এসব কী ছিল? ব্যাপারটা হলো, মানুষের ধন-সম্পদ, সোনা-রুপা, তাদের সুন্দরী মেয়েদের প্রতি মুসলমানদের কোনো আসক্তি ছিল না। তারা আপন নারীদের সঙ্গে নিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন । মানুষের অধিকার প্রতিষ্ঠা করা ছিল তাদের লক্ষ্য ৷ কারণ, এটি মহান আল্লাহর বিধান । শঙ্কা সেই মিশরি বেদুইনদের তরফ থেকে ছিল, যারা ইসলামি বাহিনীর সঙ্গে এসে যোগ দিয়েছিল । কিন্তু, না; তারাও কোনো নাগরিকের সঙ্গে অসদাচরণ করেনি । কারণ, তারা গনিমতের অংশ পুরোপুরি পেয়ে যেত এবং বুঝিয়ে দেওয়া হয়েছিল, বৈধ উপায়ে অর্জিত সম্পদই ভালো । তারা পশ্চাদপদ চিন্তাধারার মানুষ ছিল । ছিল কুসংস্কারের পুজারিও । তাদের বোঝানোর জন্য বলা হয়েছিল, যারা লুটপাট করে, নারীর গায়ে হাত তোলে, তারা যুদ্ধের মাঠে মারা যায় আর তাদের লাশ শিয়াল-শুকুনরা খেয়ে ফেলে । তাদের আরও বোঝানো হয়েছিল, হেরাক্ল মিশর আসতে ভয় পাচ্ছেন কেন? কেনইবা তিনি একের-পর-এক ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।