Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১৫ নিয়ে আসা দরকার । কারণ, সঠিক তথ্য তার কাছ থেকেই জানা যাবে । থিওডোর দায়িত্টা মাথায় তুলে নিলেন। দেখে-বুঝে তিনি এমন দুজন সৈনিককে বেছে নিলেন, যাদের পক্ষে এ কাজ আশ্রাম দেওয়া সম্ভব । তাদের উক্ত জাহাজ ও তার ক্যাপ্টেনের নাম বলে দেওয়া হলো এবং কঠোরভাবে সাবধান করে দেওয়া হলো যে, তাকে এস্কান্দারিয়া থেকে এমনভাবে নিয়ে আসতে হবে, যেন কারও মনে সংশয়ও জাগতে না পারে, লোকটাকে খারাপ উদ্দেশ্যে আনা হচ্ছে । তারা সেদিনই একস্কান্দারিয়ার উদ্দেশে রওনা হয়ে গেল । মুকাওকিস মিশরের রাজা । একজন প্রজাকে তুলে আনা একজন রাজার পক্ষে কোনো কাজের মধ্যেই পড়ে না। তার আসল কাজ তো বিরাট একটা বিপদের রূপ ধারণ করে তাকে বেকায়দায় ফেলে রেখেছে । তিনি ব্যবিলন দুর্গে অবস্থানরত ছিলেন । এই দুর্গে সৈন্যের কোনো অভাব ছিল না । কিন্তু কয়েকটা বিষয় তার জন্য সমস্যা তৈরি করে রেখেছিল । ব্যবিলনের সীমানার পরেই যে- অঞ্চলটার শুরু, তার নাম ছিল তখন ফাউম | এই এলাকাটা মুসলমানদের দখলে চলে এসেছিল । ওখানে রোমানদের যেসব সৈন্য ছিল, তাদের কিছু ব্যবিলনে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং বাকিরা নাকিউস দুর্গে গিয়ে উঠেছিল । মুকাওকিস এ আশায় প্রহর গুণছিলেন যে, ফাউমের কিবতি খিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে রুখে দীড়াবে এবং বিদ্রোহ করবে । মুসলমানরা এ অঞ্চলই নয় শুধু; আশপাশের অন্য আরও কয়েকটি প্রদেশের বড়-বড় কয়েকটি শহর দখল করে ফেলেছিলেন । এ অঞ্চলের বেশির ভাগ নাগরিকই ছিল কিবতি খ্রিস্টান । মুজাহিদদের সংখ্যা এতই অল্প ছিল যে, আমর ইবনে আস (রাযি.) বিজিত এ বিস্তীর্ণ অঞ্চলগুলোতে 'মাত্র অল্প কজন মুজাহিদ রেখে এসেছেন । তাদের কাজ ছিল এলাকার শৃঙ্খলা ফিরিয়ে এনে শাস্তি প্রতিষ্ঠা করা । কিবতিরা যদি বিদ্রোহ করে বসত যে, আমরা কর দেব না, তা হলে এই গুটিকতক মুজাহিদের পক্ষে তাদের দমন করা সম্ভব হতো না । তারপরও এমন কী কারণ ছিল যে, তারা বিদ্রোহ করল না? তাদের পুরোহিত তো তাদের বলেই দিয়েছিলেন, মুসলমানদের এই প্লাবনের বিরুদ্ধে কুখে দীড়াও এবং রোমান বাহিনীর পাশে গিয়ে দীড়াও! এখানে সেই মহান নামটি-ই সামনে আসছে- আল্লাহ । এটি আল্লাহরই করুণা ছিল৷ কিন্তু অলৌকিক ঘটনার মতো এই করুণা আল্লাহ তাদের উপর করেন, যারা আল্লাহ দীন ও ঈমানের জন্য নিজেদের সর্বস্ব বিলিয়ে দেন এবং সংখ্যা ও উপকরণের দিকে না তাকিয়ে হিমালয়ের দৃঢ়তা নিয়ে শক্রর বিরুদ্ধে মাঠে নেমে ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।