Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ১১৪ তার গভর্নর, তার সেনাপ্রধান ও একান্তভাবে তারই নিয়োজিত প্রধান ধর্মজাযক তার শক্র হয়ে গেছেন । তিনি নিজে- যিনি ছিলেন ছ্বিতীয় ফেরাউন- আপন ঘরে নিজেরই রানিকে ভয় করতে শুরু করেছেন । আপন সংসারে তার এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল যে, তিনি না নিজে মিশর যাওয়ার ঝুঁকি বরণ করে নিতে পারছিলেন, না পুত্র কুস্তস্তিনকে বাহিনী দিয়ে পাঠানোর সাহস পাচ্ছিলেন । ইতিহাস আজও পর্যন্ত বিস্ময়ে হতবাক যে, সত্যিকার অর্থেই মুষ্টিমেয় এই মুজাহিদ বাহিনীটি এত বিশাল শক্তির মোকাবেলায় এমন সাফল্য কী করে অর্জন করল! এঁতিহাসিকরা শুধু এটুকু লিখেই ক্ষান্ত হয়েছেন যে, এটি একটি মোজেযা ছিল । কিন্তু চিন্তার বিষয় হলো, এমন মোজেযা তো চাইলেই বসে-বসে দেখানো যায় না। আল্লাহ তার করুণা ও অনুগ্রহ তাদেরই দান করেন, যারা নিজেদের জীবন, সম্পদ ও সর্বস্ব তার পথে কুরবান করে দেয় । এটি ঈমানের মজবুতির একটি দলিল ছিল এবং এই জয় মূলত ইসলামের সত্যতার বিজয় ছিল । হেরাক্ল যে-পরিণতিতে উপনীত হচ্ছিলেন, তাকে আল্লাহর লানত বললে সঠিকই বলা হবে । কুরআনের কয়েকটি আয়াতে এসেছে, যে-কাফেররা আল্লাহবিশ্বাসীদের উপর নিপীড়ন চালাবে, তাদের পরিণাম খুবই শোচনীয় ও লাঙ্কনাকর হবে । সেইসঙ্গে আল্লাহ সুসংবাদও প্রদান করেছেন যে, যেসব ঈমানদার কাফেরদের এই নিপীড়নের মোকাবেলায় অটল ও দৃঢ়পদ থাকবে, আল্লাহ তাদের সবেত্তিম ও চিরস্থায়ী সুখ দান করবেন এবং দুরাচারদের থেকে প্রতিশোধ নেবেন । স্মাট হেরাক্ল ইসলাম গ্রহণ না করেও যদি হযরত ঈসা (আ.)-এর ধর্মের অনুগত থাকতেন এবং হযরত ঈসা (আ.)-এর অন্তরে যে-মানবপ্রেম ছিল, সেই মানবপ্রেম লালন করতেন, তা হলে বোধহয় তার পরিণতি এমন শোচনীয় হতো না । কিন্তু তিনি খ্রিস্টবাদের আসল চেহারা মুছে ফেলে নিজের মতো করে একটা ধর্ম তৈরি করে নিয়েছিলেন । আর সেই ধর্মকে জোরপূর্বক চাপিয়ে দিতে প্রজাদের উপর চালিয়েছিলেন নিমর্ম নির্যাতনের স্টিমরোলার । আল্লাহর অভিশাপের পাহাড়ের তলে চাপা পড়ে বিলীন হয়ে যায় তো এমন লোকেরাই । ক মুকাওকিসের জন্য ব্যবিলনের আশেপাশে ও দৃর-দূরান্ত পর্যস্ত যে-পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে তার ঘুম হারাম হয়ে গিয়েছিল | হেরাক্ল-এর পক্ষ থেকেও তার পাঠিয়েছিলাম ৷ গোয়েন্দার রিপোর্টটা পুরোপুরি শুনে মুকাওকিস সেনাপ্রধান থিওডোরকে বললেন, ওই জাহাজের ক্যাপ্টেনকে অপরহরণ করিয়ে ব্যবিলন ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।