অনিঃশেষ আলো $ ১১৩ জবাবি পত্রে মুকাওকিস লিখেছিলেন, আমি জানতাম, এখনও একজন নবীর আগমন অবশিষ্ট আছে। আমার ধারণা ছিল, এই নবী শামে আত্মপ্রকাশ করবেন। কিন্ত এখন জানতে পারলাম, তিনি আরবের রুক্ষ্স ও কঠিন মাটিতে আত্মপ্রকাশ করেছেন । নবীজির নবুওতের উপর কোনো আপত্তি আছে এমন কোনো আভাস মুকাওকিসের পত্রে ছিল না। বরং তিনি লিখেছেন, কিবতি খ্রিস্টানদের এ ব্যাপারে তিনি কিছু বলবেন না । অবশ্য এ কথাটি পরিষ্কার ভাষায় বলেছিলেন যে, আরবের মুসলমানরা মিশরের মাটিতে অবতরণ করবে এবং মিশরের উপর তাদের বিজয় প্রতিষ্ঠিত হয়ে যাবে । বার্তার সঙ্গে মুকাওকিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দুটি সুন্দরী তরুণী মেয়ে উপহারস্বরূপ পাঠিয়েছিলেন এবং উন্নত জাতের একটা খচ্চরও দিয়েছিলেন । নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের একজনকে নিজে বিবাহ করে স্ত্রীর মর্যাদায় আসীন করেছিলেন । ইনি হলেন হযরত মারিয়া কিবতিয়া (রাযি.) । তারই গর্ভ থেকে নবীপুত্র হযরত ইবরাহীম রোযি.) জন্মলাভ করেছিলেন । ইসলামের ব্যাপারে এমন সন্তোষ ও সম্মানজনক দৃষ্টিভঙ্গি লালন করার অর্থ কক্ষনো এই ছিল না যে, মুকাওকিস গোটা মিশর বা মিশরের একটি অংশ ইসলামের সৈনিকদের হাতে তুলে দেবেন । আরবের মুসলমানরা মিশরের উপর বিজয়ী হয়ে যাবে এই ভবিষ্যদ্বাণী করা সত্ত্বেও তিনি সর্বশক্তি ব্যয় করে মুসলিম বাহিনীর মোকাবেলার জন্য প্রস্তুত ছিলেন এবং মোকাবেলা করেও যাচ্ছিলেন । তিনি তার বাহিনীর প্রতিজন সৈনিকের কানে-কানে বার্তা পৌছিয়ে দিয়েছিলেন, ইসলামের এই বান রুখতে হবে । কিন্তু চিন্তাধারায় তিনি একটা নরম জায়গাও রেখেছিলেন যে, মুসলমানদের সঙ্গে সন্ধি-সমঝোতার সর্বাআ্বক চেষ্টা চালাতে হবে । অবশ্য মুখে বলতেন, মুসলমানদের মিশর থেকে বেরিয়ে যেতেই হবে । এখন তিনি যখন মুসলমানদের বিদ্যু্গতি, ধ্বংসাত্মক অগ্রযাত্রা ও বিজয়ের ধারা দেখলেন এবং সম্রাট হেরাক্ল-এর মতিগতিও বুঝতে পারলেন । ফলে তিনি প্রধান সেনাপতি থিওডোর ও অন্যান্য সেনাপতিদের বলে দিলেন, এখন আমি পুরোপুরি নিজের পলিসি অনুযায়ী লড়াই করব এবং আমি যা ভালো মনে করি তা-ই করব । সম্রাট হেরাক্ল-এর কোনো কথা-ই আমি শুনব না। সং সস ইসলামের সৈনিকদের সফলতা শুধু এটুকু ছিল না যে, তারা একের-পর-এক জয় ছিনিয়ে নিয়ে সম্মুখপানে এগিয়ে চলছেন । আসল বিজয় ছিল, তাদের এই প্রলয় সম্রাট হেরাক্ল-এর রাজকীয় শৃঙ্খলায় এমন কম্পন ধরিয়ে দিয়েছিল যে, অনিঃশেষ আলো-৩ /৮ . ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।