অনিঃশেষ আলো $ ১১২ ওদিকে স্ম্রাট হেরাক্ল বুঝে ফেলেছেন, মুকাওকিস এবং তারই নিজের বানানো প্রধান বিশপ কায়রাসও তার শক্র হয়ে গেছেন । এদিকে মুকাওকিস নিশ্চিত হয়ে গেছেন, হেরাকৃল তার সাহায্যে কিছুই করবে না। তিনি সেনাপতি থিওডোরের সঙ্গে কথা বললেন । থিওডোর তাকে চড়ান্তরূপে জানিয়ে দিলেন, মিশরের প্রতিরক্ষার দায়িত্ব এখন শুধুই আমাদের | হেরাক্ল-এর পানে তাকিয়ে থাকা বোকামি বই কিছু নয় । অবশেষে দুজন সিদ্ধান্তে উপনীত হলেন, আমরা সম্রাট হেরাক্লকে পরিবর্তিত পরিস্থিতি জানাতে থাকব । কিন্তু মিশরের লড়াই চালাব পুরোপুরি নিজেদের মতো করে; হেরাক্ল-এর কোনো আদেশ-নিষেধই আমরা শুনব না। কিন্ত তাকে যে আমরা জেনে-বুঝে অমান্য করছি, তা তাকে বুঝতে দেব না। কখনও যদি তিনি এর জন্য আমাদের জবাবদিহি করেন, তা হলে উত্তর দেব, আপনার আদেশ যখন মিশরের এসে পৌছেছিল, ততক্ষণে পরিস্থিতি অনেক বদলে গিয়েছিল; আপনার আদেশ পালন করার সুযোগই আমরা পাইনি । এখানে একটি কথা বলে রাখা জরুরি মনে করছি । তা হলো, ইসলামের ব্যাপারে মুকাওকিসের দৃষ্টিভঙ্গি অপরাপর অমুসলিম রাজা-বাদশাদের মতো উগ্র, অপমানজনক ও নিমর্ম ছিল না। ইসলাম ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে তার নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ইরানের কেসরা, রোমের কায়সার, হীরা ও মুকাওকিসের নামে বার্তা পাঠিয়েছিলেন । সেই বার্তাগুলোতে তিনি এদের সবাইকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছিলেন । ইরানের কেসরা যারপরনাই ওদ্ধত্যের সাথে বার্তাটি ছিড়ে টুকরো-টুকরো করে উড়িয়ে দিয়েছিল এবং বার্তাবাহী দূতকে অপমান করে দরবার থেকে বের করে দিয়েছিল । এ-খবর শুনে নবীজি বলেছিলেন, কেসরার সাম্রাজ্যও এভাবে টুকরো-টুকরো হয়ে যাবে । অন্যদের প্রতিক্রিয়াও অবমাননাকর ছিল । কিন্তু মুকাওকিস আল্লাহর রাসূলের বার্তার প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন, যথারীতি উত্তর দিয়েছিলেন এবং এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, যার ফলে সবাই বিস্ময়ে থ হয়ে গিয়েছিল । বার্তা নিয়ে তার কাছে যিনি গিয়েছিলেন, তিনি হলেন সাহাবি হযরত হাতেব (রাযি.)। মুকাওকিস হযরত হাতেব (রাযি.)কে যথাযথ মর্যাদার সঙ্গে স্বাগত জানান এবং পুরোপুরি মনোযোগের সাথে নবীজির পত্রখানা পাঠ করেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, মুকাওকিস হযরত হাতেব (রোযি.)কে আলাদা বসিয়ে নবীজি সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করেন এবং পরে বার্তার উত্তর লেখেন । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।