Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১১ ছিল । অগত্যা তিনি চুপচাপ পরিস্থিতি অবলোকন করছিলেন এবং তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ গ্রহণ করা থেকে বিরত থাকলেন । প্রখ্যাত মিশরি ইতিহাসবিদ হাসনাইন হাইকেল ইউরোপীয় ও আরব সিংহাসন থেকে নামিয়ে ফেলতে তার সবটুকু শক্তি ব্যয় করে চেষ্টা চালিয়েছিলেন । কিন্তু তিনি সফল হননি । এই প্রচেষ্টার ধরন কী ছিল ইতিহাসে তার বিবরণ পাওয়া যায় না। শুধু এটুকু জানা যাচ্ছে, মুসলমানরা যখন মিশরের উপর আক্রমণ চালিয়েছিল, তখন রানি মরতিনা হেরাক্লকে জোরালোভাবে চাপ দিয়েছিলেন, আপনি কুস্তুস্তিনকে বাহিনী দিয়ে অবিলম্ষে মিশরের উদ্দেশে রওনা করিয়ে দিন। অন্যথায় মিশর আপনার হাত থেকে বেরিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। মরতিনা কুস্তস্তিনের ভূয়সী প্রশংসাও করেছিলেন এবং বলেছিলেন, মিশরকে আরবদের হাত থেকে একমাত্র কুস্তন্তিনই রক্ষা করতে পারে । মরতিনা খুবই চতুর ও চৌকস নারী ছিলেন । কিন্তু হেরাক্লও কম ধূর্ত ছিলেন না। তিনি বুঝে ফেলেছেন, তার রানি কুস্তস্তিনের বীরত্বের যে-স্ুতি শোনাচ্ছে, তার মর্ম হলো, কুস্তত্তিন মিশর গিয়ে মুসলমানদের হাতে জীবনটা হারিয়ে ফেলুক আর তার পুত্র হারকলিউনাসের জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাক | ফলে হেরাক্ল একটা-না-একটা অজুহাত দেখিয়ে তার এই পরামর্শ এড়িয়ে গেলেন । তারপর মিশর থেকে যখনই যে-খবর গেল, সবগুলোই ছিল হতাশাজনক দুঃসংবাদ | এবার মরতিনা হেরাক্ল-এর উপর জোর দিতে শুরু করলেন, আপনি নিজে বাহিনী নিয়ে মিশর চলে যান; অন্যথায় মুকাওকিস মিশরটা আরবদের দিয়ে বসবে । এখানেও মরতিনার উদ্দেশ্য ছিল, কুস্তস্তিন না মরুক; হেরাক্ল নিজে মরে যাক কিংবা মিশরের পাকে এমনভাবে আটকে যাক যে, তিনি নিজে রোমস্ম্রাটের সিংহাসন দখল করে নেবেন । কিন্তু হেরাক্ল তার এই প্রস্তাবও প্রত্যাখ্যান করলেন । মুকাওকিসের গোয়েন্দা তথ্য দিল, সম্রাট হেরাক্ল তার রানি থেকে সিংহাসন বাচাতে এবং পুত্র কুস্তস্তিনকে নিজের স্থলাভিষিক্ত বানাতে না নিজের মিশর আসছেন, না কুস্তস্তিনকে পাঠাচ্ছেন। তার অর্থ ছিল, হেরাক্ল মিশরের সমস্ত দায়িত্ব মুকাওকিসের উপর ফেলে দিয়েছিলেন । মুকাওকিস এই গোয়েন্দা অফিসারকে পুরস্কার দিয়ে বিদায় করে দিলেন । সত রত ৫ ছডড/.911000119.0010)

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।