অনিঃশেষ আলো $ ১১০ সহযোগী বাহিনী চেয়ে নিয়েছিলেন, যার কমান্ডার ছিল তারই পুর্র কুস্তস্তিন। কিন্তু এখন তিনি পুত্রকে বাজিস্তিয়ায় বসিয়ে রেখেছেন! ব্যাপারটা কী? মুকাওকিস এ প্রশ্নের উত্তর এই গোয়েন্দা অফিসার থেকে পেয়ে গেছেন। গোয়েন্দা মুকাওকিসকে জানাল, আমি সম্রাট হেরাক্ল-এর রাজপ্রাসাদে অভ্যস্ত রীণ পরিস্থিতিও জেনে এসেছি। হেরাক্ল বৃদ্ধ হয়ে গেছেন। এখন তার স্থলাভিষিক্তির টানাপড়েন মাথা জাগাতে শুরু করেছে। এটি একটি এতিহাসিক বাস্তবতা, গোয়েন্দা যার বিবরণ দিল । হেরাক্ল পুত্র কুস্তত্তিনকে অত্যন্ত ম্নেহ করতেন এবং পুত্রদের মধ্যে একমাত্র তাকেই গুরুত্ব দিতেন । তার প্রধান কারণ হলো, কুস্তস্তিন সেনাপতি ছিল এবং একাজে তার বিশেষ দক্ষতা ও যোগ্যতা ছিল । যে-কারুর মাথায় বদ্ধমূল বিশ্বাস ছিল, হেরাক্ল-এর স্থলাভিষিক্ত কুস্তত্তিনই হবে । কিন্তু দাবিদার আরও একজন ছিল । এই দাবিদার হেরাক্ল-এর অপর এক স্ত্রীর পুত্র । এই স্ত্রী তার শুধু স্ত্রী-ই নন- রানিও বটে । আবার রানিও এমন যে, রোমসাম্রাজ্যের তার আদেশ-নিষেধ কার্যকর | বরং একথা বললেও ভুল হবে না যে, স্মাট হেরাক্ল-এর উপর তার রাজত্ব চলে । খুবই চতুর ও ধূর্ত এক মহিলা | নাম মরতিনা । তার পুত্রের নাম হারকলিউনাস । মরতিনা তার এই ছেলেটাকে স্ম্রাট হেরাক্ল-এর স্থলাভিষিক্ত ও রোমসাম্রাজ্যের উত্তরাধিকারী বানাতে চাচ্ছিলেন । কিন্তু হারকলিউনাস কুস্তুস্তি নের মতো যুদ্ধবাজ স্বভাবের ছেলে নয় । সে শুধুই রাজপুত্র ৷ তার যোগ্যতা শুধু এটুকু যে, সে রানির গর্ভজাত | রানি বরং তাকে রণাঙ্গন থেকে দূরে সরিয়ে রাখতেন । তার যুদ্ধের মাঠে অবতীর্ণ হওয়ার কোনোই সম্ভাবনা ছিল না । কারণ, যুদ্ধের সাথে তার কোনো সম্পর্কই ছিল না। সম্রাট হেরাকৃল রানি মরতিনাকে খানিক ভয় পেতেন । সম্ভবত তার একটি কারণ ছিল নিজের বার্ধক্য । আরেকটি কারণ ছিল, মরতিনা রোমান বাহিনীর বড়-বড় সেনাপতিদের নিজের মুঠোয় নিয়ে রেখেছিলেন এবং তাদের এত ভোগ- বিলাসিতার সুযোদ দিতেন যে, তারা রানির মুঠোয় থাকতেই স্বচ্ছন্দ বোধ করত। উপরে-উপরে তাদের আনুগত্য হেরাক্ল-এর সঙ্গে ছিল বটে; কিন্তু প্রকৃতপক্ষে তারা রানি মরতিনার সন্তোষ ও সুসৃষ্টি অর্জনে উদগ্রীব ছিল। হেরাক্ল অতিশয় নিপীড়ক রাজা ছিলেন । ইচ্ছা করলে তিনি রানি মরতিনাকে খুন কিংবা গুম করিয়ে ফেলতে পারতেন । কিন্তু তার জানা ছিল, তার প্রতিশোধে কোনো-না-কোনো দিক থেকে তার উপর আক্রমণ আসবেই, যা তিনি সামাল দিতে পারবেন না । প্রতিশোধের আশঙ্কা স্বীয় পুত্র হারকলিউনাসের পক্ষ থেকেও ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।