Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ 208
📝 Text 📖 PDF

অনিঃশেষ আলো $ ১১ অবশেষে আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) একদিন ফজর নামাযের সালাম ফিরিয়ে ঘোষণা দিলেন, সবাই বসুন; জরুরি কথা আছে । তিনি মিশরে সহযোগী বাহিনী পাঠানোর আলোচনা উত্থাপন করলেন । হযরত ওমর খুবই ক্রিয়াশীল ভঙ্গিতে এবং হৃদয়গ্রাহী ভাষায় কথা বলতেন । তিনি বললেন না, আজ বিরুদ্ধবাদীরাও সাহায্য পাঠানোর উপর জোর দিচ্ছে। শুধু এটুকু বললেন, আল্লাহ ভালো নিয়তের প্রতিদান খুবই ভালো দিয়ে থাকেন। তারপর তিনি মিশরে সাহায্য পাঠাতে বিলম্ব হওয়ার কয়েকটি কারণ বর্ণনা করলেন । এক হলো, ইরাক থেকে ইরানের কেসরাকে উৎখাত করা হয়েছে । কিন্তু তার অবস্থা সেই সিংহের মতো, যে গুরুতর আহত হয়ে পড়ে আছে; কিন্তু এখনও মরেনি। আশঙ্কা ছিল, আহত সিংহ শেষবারের মতো অবশ্যই আক্রমণ চালাবে । এই ভয়ে ইরাকের রণাঙ্গন থেকে কোনো মুজাহিদ বের করে আনা সম্ভব ছিল না। দ্বিতীয়ত, গোটা শাম সালতানাতে ইসলামিয়ার পতাকাতলে চলে এসেছে । কিন্তু মহামারি আমাদের বাহিনীর অর্ধেক সৈনিককে হজম করে ফেলেছে এবং গুরুতৃপূর্ণ অনেক সেনানায়ককে দুনিয়া থেকে তুলে নিয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগসৃষ্ট এই অভাব পূরণ করা একান্ত আবশ্যক ছিল । তারপর হযরত ওমর আরও একটি কারণ বর্ণনা করলেন । বললেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমর ইবনে আস আরিশ নগরী জয় করে ফেলেছেন । এখন সামনে অগ্রসর হলে বড়জোর ফরমা পর্যস্ত যাবেন। তারপর ওখানে সাহায্যের অপেক্ষা করে সামনের দিকে এগুবেন । আমর ইবনে আস হযরত ওমরকে বার্তা পাঠিয়েছিলেন, বেদুইনদের একটা বাহিনী আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে, যার দ্বারা আমাদের রসদসমস্যার সমাধান হয়ে গেছে । এখন এই বাহিনী আমাদের সঙ্গে যুদ্ধেও অংশ নেবে । এই সংবাদে হযরত ওমর আশ্বস্ত হয়েছিলেন, যাহোক জরুরি সাহায্যের প্রয়োজন পূরণ হয়ে গেছে। সেদিন তিনি ও অন্য সবাই আনন্দ প্রকাশ করেছিলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়ে গেলে আল্লাহ কীভাবে সাহায্য করেন! কারও মনে এ আশা ছিলই না যে, বেদুইনরা এসে মুসলিম বাহিনীর সঙ্গে যোগ দেবে আর রসদ ও অন্যান্য সমস্যার সমাধান হয়ে যাবে । তারপর ফরমাজয়ের সংবাদ এল । আমীরুল মুমিনীন বললেন, আমর ইবনে আস মদিনার সাহায্য ছাড়া আর সামনে এগুবেন না । মসজিদে যারা উপস্থিত ছিলেন, তাঁদের অনেকে কিছু পরামর্শ দিলেন । বিষয়টি নিয়ে খানিক আলাপ-আলোচনা ও মতবিনিময় চলল | অবশেষে সবাই সন্তুষ্ট হয়ে গেলেন। ছডড/.9110001179.0010)

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.