অনিঃশেষ আলো $ ১০৯ রূপসী তরুণী মেয়ে এবং তার দুজন সঙ্গী পুরুষকে জল্লাদের হাতে তুলে দিয়ে শিরচ্ছেদ করিয়েছেন । কেউই বলতে পারছে না, তার কারণ কী ছিল । তথ্যটা শুনে মুকাওকিসের গোয়েন্দা চমকে উঠল এবং খুঁচিয়ে-খুঁচিয়ে জানতে চেষ্টা করল, তারা কারা ছিল এবং কোথা থেকে ধরে আনা হয়েছিল । উত্তর পেল, মিশর থেকে একটা নৌজাহাজ এসেছিল | সেই জাহাজের ক্যাপ্টেন তাদের নিয়ে এসেছিল । আনার সময় পুরুষদুজনের হাতে হাতকড়া আর পায়ে বেড়ি ছিল। গোয়েন্দা আরও তথ্য পেল, এর জন্য হেরাক্ল জাহাজের ক্যাপ্টেনকে বিপুল পরিমাণ পুরস্কারও দিয়েছেন । “হতে পারে, তারা মুসলমান গোয়েন্দা'- হেরাক্ল-এর এক গোয়েন্দা অফিসার বলল- “হতে পারে, তারা-ই সেই মুসলমান গোয়েন্দা, আপনি যাদের পেছনে এসেছেন ।' “এই মতের সঙ্গে আমি একাত্ম হতে পারছি না'- আরেক অফিসার অভিমত ব্যক্ত করল- “তারা যদি গোয়েন্দা-ই হতো, তা হলে সম্রাট হেরাক্ল তাদের আমাদের হাতে তুলে দিতেন, যাতে আমরা তাদের থেকে তথ্য নিতে পারি । মুকাওকিসের গোয়েন্দা আরও কয়েকটি তথ্য জেনে নিল এবং নিশ্চিত হয়ে গেল, এ-ই সেই মেয়ে, এরা-ই সেই দুজন পুরুষ, মুকাওকিস যাদের য় । গোয়েন্দা সেখান থেকে মিশরের উদ্দেশে রওনা হয়ে গেল । কয়েক দিনের স্থলপথ এবং পরে সমুদ্রপথ পাড়ি দিয়ে গোয়েন্দা মুকাওকিসের কাছে ফিরে গেল এবং তাকে রিপোর্ট দিল । মুকাওকিস ও থিওডোর ভেবে কুল পেলেন না, হেরাক্ল ওদের মৃত্যুদণ্ড দিলেন কেন! তারা ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে বলে আক্ষেপ করলেন বটে; কিন্তু পাশাপাশি আশ্বস্তও হলেন যে, তাদের ভেদ ফাস হয়নি । যদি হতো, তা হলে এত দিনে হেরাক্ল তাদের হত্যা করিয়ে ফেলতেন । মুকাওকিসের সামনে এই একটা-ই ইস্যু নয় যে, হেরাক্লকে হত্যা করাতে হবে । তার মাথায় তো আরবের মুসলমানরা জেঁকে বসে আছেন, যারা মিশরে একটার-পর-একটা দুর্গ জয় করে চলছেন । তারা নীলনদও পার হয়ে এসেছেন এবং পরে ফাউমের সমগ্র অঞ্চল দখলে নিয়ে ট্যাক্স ও জিযিয়া ইত্যাদি কর উসুল শুরু করে দিয়েছেন । মুকাওকিস কোনোমতেই বুঝতে পারছেন না, হেরাক্ল জরুরি সহযোগী বাহিনী পাঠাচ্ছেন না কেন। শামের যুদ্ধে যখন তার বাহিনী প্রাণ হারাচ্ছিল এবং কেবলই পেছনে সরে আসছিল, তখন তো তিনি মিশর থেকে ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।