অনিঃশেষ আলো & ১০৮ নেকাবটা মুখ থেকে সরে গিয়েছিল আর অমনি তার মুখের উপর আমার চোখ পড়েছিল । মেয়েটা খুবই রূপসী ছিল । গোয়েন্দা নিশ্চিত হয়ে গেল, মেয়ে এটা-ই | কাজেই ওরা কবে এক্কান্দারিয়ার বন্দর ত্যাগ করেছিল তথ্য পাওয়া গেল । তারা যে-জাহাজে করে গিয়েছিল, গোয়েন্দা তার ও তার ক্যাপ্টেনের নামও জেনে নিল ৷ এবার তার বাজিস্তিয়ার উদ্দেশে রওনা হওয়ার পালা । সাধারণ যাত্রীদের জন্য পরবর্তী জাহাজের অপেক্ষা ছাড়া আর কোনো বিকল্প নেই। কিন্তু গোয়েন্দারা সরকারি কর্মচারী । তদুপরি এই গোয়েন্দা একজন উর্ধ্বতন অফিসার | তার জন্য সরকারি ব্যবস্থা হয়ে গেল । বড়-বড় পালতোলা নৌকা সব সময় প্রস্তুত থাকে | গোয়েন্দা ঘাটে গিয়ে নিজের পরিচয় দিল এবং বলল, আমি ডিউটিতে যাচ্ছি এবং এক্ষুনি রোম-উপসাগর পার হতে হবে । তাকে তৎক্ষণাৎ একটা নৌকা দিয়ে দেওয়া হলো, যাতে প্রশিক্ষণপ্রাপ্ত মাঝি- মাল্লা ছিল। সক ক গোয়েন্দা বাজিস্তিয়া পৌছে গেল এবং ওখানকার গোয়েন্দা বিভাগের এক অফিসারের সঙ্গে দেখা করল । দুজনে আগে থেকেই ভালো সম্পর্ক ছিল । আরও কয়েকজন অফিসার এসে আলোচনায় যোগ দিল । কুশলবিনিময়ের পর গোয়েন্দা বলল, আমরা তথ্য পেয়েছি, দু-তিনজন মুসলমান গোয়েন্দা এখানে এসে পড়েছে; আমি তাদের ধরতে এসেছি । মুকাওকিসের গোয়েন্দা অফিসারদের সাথে এটা-ওটা কথা বলতে থাকল । বাজিস্তিয়ার অফিসাররা তার কাছে মিশরের যুদ্ধপরিস্থিতি সম্পর্কে জানতে চাইল । গোয়েন্দা বলল, সম্রাট হেরাক্ল কিবতি খ্রিস্টানদের উপর যে-নিপীড়ন চালিয়েছেন, তার ফলাফল এখন সামনে আসছে । কিবতিরা না আমাদের বাহিনীকে কোনো সহযোগিতা দিচ্ছে, না দেশের প্রতিরক্ষা জন্য কিছু করছে। এমনটি তাদের ধর্মগুরু বিনয়ামিনের নির্দেশের পরও তারা কোনো সাড়া দিচ্ছে না। গোয়েন্দা বিভাগের এই অফিসাররা সবাই ছিল রোমান । তারা অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছিল যে, মিশর রোমসামত্রাজ্য থেকে বেরিয়ে যাবে বলেই মনে হচ্ছে । তারাও স্ম্রাট হেরাক্ল-এর নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে কথা বলতে শুরু করল । কথায়-কথায় একজন বলল, মাসদুয়েক আগে হেরাক্ল একটা ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।