অনিঃশেষ আলো ও ১০৭ দেয় কিনা ৷ আর পুরুষদূজনের তো ফিরে আসবার কথা! কিন্তু আজ অবধি এল না! গোয়েন্দাকে প্রতিটি বিষয় ভালোভাবে বুঝিয়ে দেওয়া হলো এবং বলে দেওয়া হলো, আগে এস্কান্দারিয়া গিয়ে খবর নাও । যদি জানতে পার, তারা অমুক দিন অমুক জাহাজে করে গেছে, তা হলে বাজিস্তিয়া চলে যাও এবং সেখান থেকে তথ্য নাও । মেয়েটা ও তার সঙ্গী পুরুষরা কোন পোশাকে ও কোন বেশে গেছে, গোয়েন্দাকে তাও বলে দেওয়া হলো । কর্তব্য বুঝে নিয়ে গোয়েন্দা অফিসার সেদিনই সন্ধ্যায় ব্যবিলন থেকে এস্কান্দারিয়ার উদ্দেশে রওনা হয়ে গেল । সস সং গোয়েন্দা পালের নৌকায় করে একস্কান্দারিয়া পৌছে গেলেন । ওখানে যেতে নৌকা-ই তার সবচেয়ে দ্রুতগামী বাহন ছিল । নীলনদের প্রবাহও সেদিকেই ছিল । বাতাসও ছিল অনুকূল । এস্কান্দারিয়ায় একটামাত্র সরাইখানা ছিল, রোম- উপসাগর পার হতে এসে যাত্রীরা যেখানে সাময়িকের জন্য আশ্রয় নিত । গোয়েন্দা যাত্রীর বেশে সেখানে গিয়ে উঠল । মেয়েটি ও তার সঙ্গী পুরুষদুজন কোন দিনগুলোতে এস্কান্দারিয়া পৌছেছিল, গোয়েন্দাকে তা বলে দেওয়া হয়েছিল। গোয়েন্দা সরাইখানার মালিক, কর্মচারীবৃন্দ প্রমুখের কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা শুরু করল । কিন্তু সবার কাছ থেকে একটি-ই উত্তর পাওয়া গেল, এখানে কত মানুষ আসে, কত মানুষ যায়; কার খবর কে রাখে? অনেকের সঙ্গে নারীও থাকে । আপনি কোন মহিলার কথা জিজ্ঞাসা করছেন, আমরা তা বলব কী করে? অবশেষে বিচক্ষণ এক কর্মচারীর কিছু একটা মনে পড়ে গেল | গোয়েন্দা তাকে মেয়েটার বিবরণ দিলে এবং তার পোশাক ও আকার-গঠন বললে সে জানাল, মেয়ে যদি এটা-ই হয়, তা হলে আমি তাকে দেখেছি । কর্মচারী বলল, আমি এজন্য অবাক হয়েছি যে, পোশাক-আশাকে মেয়েটা অতি সাধারণ ছিল; কিন্তু সরাইখানায় কক্ষ নিয়েছিল আলাদা | এখানে তো ভালো- ভালো মানুষরা দিনকতকের জন্য থাকতে এসেও অর্থ বাচানোর জন্য বড় কক্ষে আশ্রয় নেয় । কিন্তু ওরা তিনজন এমন একটি কক্ষ নিয়েছিল, যেটি বড়-বড় বিস্তশালীরা ছাড়া কেউ নেয় না। আমি প্রথমে একবার তদের কক্ষে গিয়েছি । তারপর বেশ কবার খাবার নিয়ে সেই কক্ষে আমার যাওয়া হয়েছিল । মেয়েটা সবসময় নেকাবে আবৃতা থাকত । কিন্তু একবার বোধহয় অসাবধানতাবশত ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।