অনিঃশেষ আলো $ ১০৬ নিশ্চয়তা ব্যক্ত করলেন, মেয়েটা আমাদের গোপন তথ্য ফাস করেনি । যদি এমন হতো, তা হলে এত দিনে আমরা হেরাক্ল-এর কয়েদি হয়ে যেতাম কিং আমাদের জল্লাদের হাতে তুলে দেওয়া হতো । এবার প্রশ্র দাড়াল, কাকে পাঠানো যায় এবং একাজের জন্য কাকে আস্থার সঙ্গে দায়িত্ব অর্পণ করা যায় । গোয়েন্দাও এমন দরকার, যে কিনা বাজিস্তিয়া গিয়ে সম্রাট হেরাক্ল-এর প্রাসাদের ভেতরের খবরাখবর বের করে আনার যোগ্যতা ও সাহস রাখে এবং ওখানে তার ভালো পরিচিতি আছে । এক হলো সাধারণ গোয়েন্দা । আরেক দল আছে অফিসার ও কর্মকর্তা শ্রেণি ৷ রাজা, সেনাপতি ও উর্ধ্বতন কর্মকর্তাদের গোয়েন্দা অফিসারদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকে । মুকাওকিস ও থিওডোর অনেক চিন্তা-ভাবনা করে একজন গোয়েন্দা অফিসার বেছে নিলেন । সেও তলে-তলে কিবতি খ্রিস্টান । গোয়েন্দাকে ডেকে তারা দায়িত্ব বুঝিয়ে দিলেন । বললেন, আমরা একটা মেয়েকে গোয়েন্দাগিরির জন্য বাজিস্তিয়া পাঠিয়েছিলাম | মিশরের এই ঘোলাটে পরিস্থিতিতে স্মাট হেরাক্ল কেন সাহায্য পাঠাচ্ছেন না এবং আদৌ তিনি সাহায্য পাঠানোর চিস্তা করছেন কিনা আমাদের জানার প্রয়োজন ছিল । মেয়েটার সঙ্গে দুজন পুরুষও দেওয়া হয়েছিল । কথা ছিল, তারা মেয়েটাকে স্ম্রাট হেরাক্ল-এর সামনে উপস্থাপন করবে এবং বলবে, মুকাওকিস একে আপনার জন্য উপটৌকন পাঠিয়েছেন । গোয়েন্দা অফিসারের জন্য এটি কোনো বিস্ময়কর ব্যাপার ছিল না যে, মুকাওকিস হেরাক্ল-এর পেছনে গোয়েন্দাগিরি করছেন । তার জানা ছিল, সম্রাট হেরাক্লও মিশরে গোয়েন্দা লাগিয়ে রেখেছেন, যারা তাকে তথ্য দিচ্ছে, এখানে তার গভর্নর মুকাওকিস ও সেনাপতি থিওডোর কী করছেন, তারা কোন লক্ষ্য ও কোন উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, তাদের গতিবিধি কী । এমতাবস্থায় এরাও যদি সম্রাট হেরাকুল-এর ভাব-গতি জানবার চেষ্টা করে, তাতে বিস্ময়ের কিছু নেই। গোয়েন্দা অফিসার. বলল, যদি আমাকে বলতেন, তা হলে কোনো অভিজ্ঞ গোয়েন্দার মাধ্যমে আমি এ কাজটি ভালোভাবে করে দিতে পারতাম আর এখন আপনাদের এর জন্য কোনো টেনশন করতে হতো না। “আমাদের একাজটি যদি না-ও হয়, তবু কোনো সমস্যা বা আক্ষেপ নেই” মুকাওকিস বললেন-_ “এ তেমন কিছু নয় । ব্যাপারটা আমরা জানতে চেয়েছিলাম শুধু । ভয়ের ব্যাপার হলো, মেয়েটা হেরাক্ল-এর ওখানে গিয়ে এবং রাজপ্রাসাদের জীকজমকে প্রভাবিত হয়ে আমাদের গোপন তথ্যাদি ফাস করে ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।