Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

চার মিশরের গভর্নর মুকাওকিস ও তার সেনাপতি থিওডোর ব্যবিলন দুর্গে বসে চরম উৎকষ্ঠার সাথে হেরাক্ল-এর মৃত্যুসংবাদের অপেক্ষা করছেন । তাদের ধারণা অনুযায়ী এত দিনে সংবাদটা চলে আসার কথা । দিনের-পর-দিন যাচ্ছে আর দুজনের ব্যাকুলতাও বেড়েচলছে। তারা এমনও পরিকল্পনা ঠিক করে রেখেছেন, যখন পরিস্থিতি অনুকূল হয়ে যাবে, তখন হেরাক্ল-এর মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই মিশরে নিজের স্বাধীনতার ঘোষণা দিয়ে দেবেন । এরা দুজন মূলত কিবতি খ্রিস্টান ছিলেন, যারা হেরাকুল- এর খরিস্টবাদকে বরণ করে নেননি । সম্রাট হেরাক্‌্ল তাদের এই বিশ্বাস এজন্য সহ্য করে নিয়েছিলেন যে, মুকাওকিস মিশরের গভর্নর আর থিওডোর আতরাবুনের পর সবচেয়ে যোগ্য ও অভিজ্ঞ সেনাপতি ৷ তা ছাড়াও হেরাক্ল জানতেন, মিশরের কিবতি খ্রিস্টানদের মাঝে ঘিওডোরের বিশে গ্রহণযোগ্যতা আছে। মুকাওকিস ও থিওডোরের বন্ধুত্ব সম্পর্কেও হেরাক্ল অবহিত ছিলেন । এ দুজনের অসস্তোষকে তিনি ভয় পেতেন | এখন তো অনেক দিন কেটে গেছে। দুজনের মনে সংশয় জাগতে লাগল, পরিকল্পনা তাদের ব্যর্থ হয়ে গেছে। “একথাটা ভুলো না'- থিওডোর বললেন- “এই ঝুঁকিপূর্ণ অভিযানে আমরা যে- মেয়েটাকে পাঠিয়েছি, ও মূলত একটা বেশ্যা নারী । আমার ধারণা, হেরাক্ল-এর হেরেম ওর মনে ধরে গেছে । আর যেহেতু তার'বয়স কম; আবার অপরূপা সুন্দরীও, সেজন্য হেরাক্লও তার প্রতি আসক্ত হয়ে গেছেন এবং মেয়েটা তার প্রতারণার জালে আটকে গেছে। ও ধরে নিয়েছে, রোম ও মিশরের রাজত্ব আজীবনের জন্য তার হাতে চলে এসেছে এবং এখন সে রানি হয়ে যাবে ।" *এই সন্দেহ আমিও করছি'- মুকাওকিস বললেন- কিন্তু এমনও হতে পারে যে, মেয়েটা সুযোগই পায়নি ।' দুজন গভীর চিন্তা-ভাবনা করে সিদ্ধান্তে উপনীত হলেন, একজন গোয়েন্দা এস্কান্দারিয়া পাঠাতে হবে । সে তথ্য নেবে, ওরা কোন জাহাজে এবং কবে রোম-উপসাগরের ওপারে যাওয়ার জন্য রওনা হয়েছিল । থিওডোর পুরোপুরি ছড্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।