Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১০৪ পদচ্যুৎ করে কারাগারে নিক্ষেপ করো কিংবা এক্ষুনি তাকে বাজিস্তিয়া পাঠিয়ে দাও । হেরাক্ল-এর মতো সম্রাটের ব্যাপারে এমন আশা করার কোনোই যুক্তি ছিল না যে, মুকাওকিসের এই আচরণ তিনি ক্ষমা করে দেবেন । কিন্তু একজন জানিয়ে হেরাক্ল গভীর ভাবনায় হারিয়ে গেলেন এবং বেশ কিছুক্ষণ পর দু- তিনজন উপদেষ্টা ও এক-দুজন সেনাপতিকে ডেকে পাঠালেন । সবাই এসে উপস্থিত হলে তিনি ঘটনার বিস্তারিত বিবরণ শোনালেন । সবার উপর নীরবতা ছেয়ে গেল । “আমাকে পরামর্শ দাও'- হেরাক্ল বললেন- “বলো, আমার কী করা উচিত ।" “এ অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডের চেয়ে কম হবে না ।' এক উপদেষ্টা বলল | অবশিষ্ট সবাই তাকে সমর্থন করল । তারপর তারা পালাক্রমে মুকাওকিসের বিরুদ্ধে বিষ উদগীরণ করল এবং সর্বসম্মতক্রমে পরামর্শ দিল, এখানে এনে জনসম্মুখে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক । 'না'- হেরাক্ল ভিন্ন কথা বললেন- “মৃত্যুদণ্ড নয়; আমি তাকে বাঁচিয়ে রাখব এবং অপদস্থ করে দেশ থেকে তাড়িয়ে দেব । এই শাস্তি মৃত্যুর চেয়েও বেশি কঠোর হবে যে, ক্ষমতার এমন একটি সম্মানজনক পদ থেকে বিচ্যুৎ হয়ে তাকে লাঙ্কনার জীবন কাটাতে হবে । আমি তাকে গভর্নরির আসন থেকে নামিয়ে ভিখারী বানিয়ে দেব, যাতে এখন যারা তাকে সম্মানের চোখে দেখছে, তারা তার পানে থুতু ছিটাতে পারে । এমন একটা পরিস্থিতি সে নিজেই তৈরি করছে যে, হয় সে আরবদের হাতে প্রাণ হারাবে কিংবা ওরা তাকে যুদ্ধবন্দি বানিয়ে হত্যা করবে অথবা সে নিজেই আমাকে এমন সুযোগ এনে দেবে যে, আমি তাকে দেশাস্তর করে দেব । তোমরা তো দেখতেই পাচ্ছ, সে একের-পর-এক পরাজয় বরণ করে চলছে । অর্ধেক ফৌজ ইতিমধ্যেই হত্যা করিয়ে ফেলেছে । মুসলমান নীলনদের উভয় কুলের উপর দখল প্রতিষ্ঠিত করে ফেলেছে । আমি তাকে ক্ষমা করব না এবং সে জানতেই পারবে না, তার হত্যাপরিকল্পনা আমার কাছে ধরা পড়ে গেছে এবং তার প্রেরিত লোকগুলো আমার জল্লাদের হাতে পৌছে গেছে ।' মুকাওকিস ব্যবিলনে বসে হেরাক্ল-এর মৃত্যুসংবাদের প্রহর গুণছেন আর ইসলামি বাহিনীর সিপাহসালার আমর ইবনে আস রোযি.) মিশরের একটার- পর-একটা অঞ্চল দখল করে চলছেন । মুকাওকিসের সফলতা স্রেফ এটুকু অর্জিত হয়েছে যে, বিনয়ামিনের কথায় কিবতি খ্রিস্টানরা রোমান বাহিনীতে যোগ দিতে শুরু করেছে । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।