Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১০৩ “তোমরা আমার জীবন নিতে এসেছিলে'_ হেরাক্ল ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বললেন- “আর আমি তোমাদের জীবন ক্ষমা করব! আমি জানি, তোমরা পুরস্কারের লোভে আমাকে বিষ পান করাতে এসেছিলে ।' সম্রাট হেরাক্ল হাতে তালি বাজালেন। বাইরে থেকে দুজন রক্ষী ছুটে এল । হেরাক্ল বললেন, এই পুরুষদুজনকে... আর এই মেয়েটাকেও নিয়ে যাও এবং জল্লাদের হাতে তুলে দাও । তারপর এদের লাশগুলো দূরে কোথাও ফেলে দাও । আদেশ শুনে মেয়েটির কণ্ঠ চিরে একটা আর্তচিৎকার বেরিয়ে এল । ক্যাপ্টেন উঠে দীড়ালেন এবং হেরাক্ল-এর কাছে আবেদন জানালেন, তথ্যটি এ মেয়েটিই তো আমাকে দিয়েছিল; আপনি একে ক্ষমা করে দিন। 'এ একটা সুদর্শনা নাগিনী'- হেরাক্ল বললেন-_ “মুকাওকিস থেকে পুরস্কার নিয়ে আমাকে বিষপ্রয়োগে হত্যা করার প্রতিশ্র্ণতি দিয়েছে এবং তাকে ধোকা দিয়েছে। বয়স আর বরূপ-সৌন্দর্ষের বিবেচনায় এ আমার হেরেমে থাকার যোগ্য । কিন্তু যেকোনো সময় আমার সঙ্গে প্রতারণা করতে পারে 1... নিয়ে যাও এদের ।' পলকের মধ্যে তিনজন রক্ষী ভেতরে প্রবেশ করল এবং মৃত্যুদণুপ্রাপ্ত তিন কয়েদিকে ধরে ও টেনে-হেঁচড়ে বাইরে নিয়ে গেল । মেয়েটা আর্তস্বরে চিৎকার করতে-করতে বেরিয়ে গেল, যা ধীরে-ধীরে ত্রান হতে-হতে একসময় দূরে চলে গেল । জল্লাদ এক-এক করে তিনজনের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল । “তুমি আমার জীবন বাচিয়েছ'- হেরাক্ল বললেন - “কেন বাচিয়েছ? 'এ কারণে যে, আমি আপনার সমর্থক ও হিতকামী”- ক্যাপ্টেন বললেন- “বড় ওস্তাদির মাধ্যমে আমি ওর থেকে এ তথ্য বের করেছি ।" “আমি তোমাকে আমার জীবনের মৃল্য পরিশোধ করব ।' হেরাক্‌ল বললেন এবং আবারও তালি বাজালেন । একব্যক্তি ভেতরে এলে হেরাক্ল অপর একজনের নাম উল্লেখ করে বললেন, ওকে এক্ষুনি আসতে বলো । লোকটি অনতিবিলম্বে এসে হাজির হলো । বোধ করি, হেরাক্ল-এর কোনো মন্ত্রী বা পদস্থ কোনো কর্মকর্তা হবেন । হেরাক্ল তাকে বললেন, এই ক্যাপ্টেনকে এত পরিমাণ পুরস্কারে ভূষিত করো । লোকটি ক্যাপ্টেনকে সঙ্গে করে বেরিয়ে গেল । সে-সময় স্মাট হেরাক্ল-এর যে-মানসিক অবস্থা ও প্রতিক্রিয়া ছিল, তাতে ধারণা করা যেত, তৎক্ষণাৎ তিনি মিশরে আদেশ পাঠাবেন, মুকাওকিসকে ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।