অনিঃশেষ আলো $ ১০২ “এক্ষুনি হাজির করো- জলদি করো ।' সম্রাট হেরাক্ল আদেশ দিলেন । ক্যাপ্টেন দ্রুত বের হয়ে ঝটপট মেয়েটাকে নিয়ে আবার ভেতরে প্রবেশ করলেন। মেয়েটি এখন সেই পোশাকে, যেটি তার আসল পোশাক । সম্রাট হেরাক্ল চোখা তুলে তাকালেন । অমনি তার আখিযুগল মেয়েটির মুখাবয়ব ও দেহসুষমায় আটকে গেল । তিনি দেখতেই থাকলেন । আর সব রাজা-বাদশাদের মতো সম্রাট হেরাক্লও নারীপাগল পুরুষ ছিলেন । “রোমস্ম্রটকে বলো, তোমাকে কে এবং কেন পাঠিয়েছেন ক্যাপ্টেন মেয়েটিকে উদ্দেশ করে বললেন । মেয়েটি সম্রাট হেরাক্লকে খুঁটিয়ে-খুঁটিয়ে সবিস্তারে পুরো ঘটনার বিবরণ দিল । মুকাওকিস তাকে কার মাধ্যমে ডেকে পাঠিয়েছেন, তাকে কী কাজ অর্পণ করেছেন এবং কী পুরস্কারের লোভ দেখিয়েছেন সবই বলল । “ওদের হাজির করো ।" সম্রাট হেরাক্ল-এর মনের কুণ্ডে দাউ-দাউ করে আগুন জ্বলে উঠল । পায়ে বেড়ি আর হাতে হাতকড়াপরিহিত দুজন লোক খুঁড়িয়ে-খুঁড়িয়ে ভেতরে প্রবেশ করল । “তোমরা কি এই মেয়েটার দেহরক্ষী হয়ে এসেছ?'- হেরাক্ল জিজ্ঞাসা করলেন এবং উত্তরের অপেক্ষা না করেই বললেন- “যদি মিথ্যা বল আর আমাকে ধোকা দেওয়ার চেষ্টা কর, তা হলে আমি তোমাদের মস্তক উড়িয়ে দেব ৷ এবার উত্তর দাও ।' দুজনই আপন-আপন মাথা উপর-নিচ দুলিয়ে স্বীকার করে নিল, হা; আমরা দুজনই এর প্রহরী হয়ে এসেছি । এর মাধ্যমে আপনাকে বিষ পান করানোর কথা ছিল। হেরকাল আগে থেকেই ক্ষুব্ধ ৷ মুকাওকিস পরাজয়ের সংবাদ পাঠিয়ে তাকে অগ্নিশর্মা বানিয়ে রেখেছিল | ছিলেনও তিনি ফেরাউনি চরিত্রের রাজা- দয়া-মায়া কী জিনিস জানতেনই না। “মহামান্য রোমস্ম্রাট!'- দুজনের একজন সান কণ্ঠে বলল- “মুকাওকিসের আদেশ অমান্য করার কোনো সুযোগ আমাদের ছিল না। অন্যথায় তিনি আমাদের জল্লাদের হাতে তুলে দিতেন । এদিকে আপনি আমাদের শিরচ্ছেদ করতে চাচ্ছেন । আমরা আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা মিশর ফিরব না ।' ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।