অনিঃশেষ আলো $ ১০১ ক্যাপ্টেন দুটা ঘোটকযানের ব্যবস্থা করলেন । একটাতে মেয়েটিকে নিয়ে তিনি নিজে বসলেন আর অপরটাতে নিজের চার ব্যক্তির সঙ্গে আসামিদুজনকে বসিয়ে দিলেন । দুটো গাড়ি বাজিস্তিয়ার উদ্দেশে ছুটতে শুরু করল । নস সু তারা চার দিনের মাথায় বাজিস্তিয়া পৌছে গেল । গাড়ি থেকে নেমে ক্যান্টেন সোজা হেরাকূল-এর মহলে চলে গেলেন এবং ভেতরে সংবাদ পাঠালেন, অমুক নৌজাহাজের ক্যাপ্টেন অত্যন্ত জরুরি এক কাজে এসেছেন । সঙ্গে-সঙ্গে খবরটা হেরাক্ল-এর কাছে পৌছানো হলো । খানিক আগে মিশর থেকে বার্তা নিয়ে দূত এসেছিল । ক্যাপ্টেনকে বলা হলো, যখন যাবেন, কথা খুবই সাবধানে বলবেন । কারণ, সম্রাটের মন-মেজাজ ভালো নয়। স্ম্রাট হেরাক্ল-এর মন-মেজাজ ভালো থাকবার কথাও নয় । কারণ, এই যে মিশর থেকে দূত এসেছিল, লোকটা মুকাওকিসের পক্ষ থেকে এসেছিল । সংবাদ এনেছে, আইনুশ-শামসের খোলা মাঠে যুদ্ধ হয়েছিল । সেই যুদ্ধে রোমানরা পরাজয় বরণ করেছে । বার্তায় রোমানদের ক্ষয়-ক্ষতির বিবরণও ছিল । তাতে মুসলমানদের সফলতার যে-বর্ণনা দেওয়া হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, মুসলমানরা নীলনদের উভয় কুলের উপর দখল প্রতিষ্ঠিত করে ফেলেছে এবং নৌযানের গোটা বহর তাদের কজায় চলে গেছে । অনেকক্ষণ পর ক্যাপ্টেনকে ভেতরে তলব করা হলো । হেরাক্ল তাকে দেখামাত্র গর্জে উঠে জিজ্ঞেস করলেন, তুমি কী নিতে এসেছ? তোমার জাহাজ কি ডুবে গেছে? নতুন একটা জাহাজ বানিয়ে দিতে হবে? “নাঃ মহামান্য সম্রাট !'- ক্যাপ্টেন কাপা গলায় উত্তর দিলেন_ “আমি কিছু নিতে আসিনি- কিছু দিতে এসেছি । আমার জাহাজ নিরাপদই আছে । আমি রোমসাম্রাজ্যকে নিমজ্জন থেকে রক্ষা করতে এসেছি । “তা হলে তাড়াতাড়ি বলো ।' হেরাক্ল রোষকষায়িত লোচনে বললেন । “মিশরের গভর্নর মুকাওকিস আপনার জন্য অতিশয় রূপসী একটি তরুণী মেয়ে উপটৌকন পাঠিয়েছেন'_ ক্যাপ্টেন মনে সাহস সঞ্চয় করে বললেন- কিন্তু মেয়েটা এসেছে আপনার মৃত্যুর বিরাট এক মনকাড়া দেবদূত হয়ে । আপন রূপ ও চিত্তাকর্ধী দেহলতার সাথে আপনার জন্য বিষের পুরিয়াও নিয়ে এসেছে। আদেশ হলে আমি তাকে ও তার সঙ্গে আসা দুজন লোককে আপনার সামনে হাজির করি ।' ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।