Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১০০ নিজে আমাদের. মালপত্রের মধ্যে রেখেছেন । কারণ হিসেবে দেখাবে, ইনি আমাদের এই মেয়েটিকে তার কক্ষে রাখতে চেয়েছিলেন আর আমরা তাতে বাধা দিয়েছিলাম । ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন, আমি মেয়েটিকে হাতে নিয়ে নেব এবং তারই মুখে বলাব, আমাকে গভর্নর মুকাওকিস আমাকে এ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন । ক্যাপ্টেন অতিশয় ধূর্ত ও অভিজ্ঞ মানুষ । তার সামনে মেয়েটির চালাকি হার মানতে বাধ্য হলো । তিনি মেয়েটির মন জয় করে নিলেন এবং তার পরিকল্পনার সঙ্গে একাত্ম বানিয়ে নিলেন । এ পর্যস্ত আসতে ক্যাপ্টেনকে ছ-সাত দিন সময় ব্যয় করতে হলো । তবে তিনি পুরোপুরি সফল হলেন । মেয়েটিকে তিনি আশ্বস্ত করে তুললেন, স্মরাট হেরাক্ল থেকে আমি তোমাকে এত পরিমাণ পুরস্কার পাইয়ে দেব যে, মুকাওকিসের উপটৌকনের কথা তুমি ভুলেই যাবে । আরও আশা দিলেন, তুমি চাইলে হেরাক্ল তোমাকে বিবাহ করে রানিও বানিয়ে নিতে পারেন । এহেন লোভনীয় ও সুদর্শন স্বপ্নে বিমোহিত হয়ে মেয়েটি ক্যাপ্টেনের সামনে কাত হয়ে গেল। ক্যাপ্টেন মেয়েটিকে প্রস্তুত করে নিলেন, হেরাক্ল-এর সামনে অকপটে সে পুরো ঘটনার বিবরণ দেবে । জাহাজ রোম-উপসাগরের বন্দরে গিয়ে ভিড়ল। এমন বড়-বড় নৌজাহাজের ক্যাপ্টেনদের একটি সীমানা পর্যন্ত কিছু আইনগত অধিকার থাকত, যা-কিনা আজও আছে । ক্যাপ্টেন মেয়েটির সঙ্গী পুরুষদ্বয়কে বন্দিদশা থেকে বের করে আনালেন । নিজেরও চারজন লোক নিলেন । তারপর বাহনের ব্যবস্থা করলেন । অবশেষে জাহাজের এটা-ওটা কাজ সমাধা করে তাদের নিয়ে বাজিস্তিয়ার উদ্দেশে রওনা হয়ে গেলেন । ওখান থেকে বাজিস্তিয়ার দূরত্ব অনেক । পথে অন্তত দুটি যাত্রাবিরতি দিতে তো হয়ই । ক্যাপ্টেন আসামিদের সমস্ত মালামাল নিজের কজায় নিয়ে নিলেন । মেয়েটি তার মালামালের মধ্য থেকে বের করে বিষের পুরিয়াটা তাকে দেখিয়েছিল । হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে তিনি আবার সেটা যথাস্থানে রেখে দিয়েছিলেন । পুরুষদুজন যথারীতি শিকলে বাঁধা । তারা ক্যাপ্টেনের কাছে অনুনয়-বিনয় করল, আমাদের ছেড়ে দিনঃ আমরা মেয়েটাকে এখানেই ফেলে অন্যত্র চলে যাব । কিন্ত ক্যাপ্টেনের মনটা বড় শক্ত | তদুপরি হেরাক্ল থেকে পুরস্কার লাভের আশাও তিনি লালন করছিলেন । পুরস্কার পান আর না পান একাজের ফলে সম্রাট হেরাক্ল-এর সুদৃষ্টি লাভ করতে সক্ষম হবেন তাতে কোনোই সন্দেহ নেই । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।