অনিঃশেষ আলো €& ১০ করতেন না। তার বেশিরভাগ মনোযোগ মিশরেরই উপর নিবদ্ধ ছিল । কারণ, আমর ইবনে আস (োযি.) খুবই অল্প কজন সৈনিক নিয়ে এমন এক পরিস্থিতিতে মিশর-অভিযানে অবতীর্ণ হয়েছেন, যখন আমীরুল মুমিনীনের সবচেয়ে গুরুতৃপূর্ণ ও শীর্ষস্থানীয় উপদেষ্টাগণ এই অভিযানের বিরোধী । স্বয়ং তারও মন এই অভিযানে সায় দিচ্ছিল না, যার ফলে আমর ইবনে আসকে এই অভিযানের অনুমতি দিতে তাকে অনেক চিস্তা-ভাবনা করতে হয়েছিল । তিনি নিশ্চয় ভেবে থাকবেন, মিশর-অভিযান যদি ব্যর্থ হয়, তাহলে সঙ্গী-সহচর ও উপদেষ্টাদের সামনে তাকে লজ্জিত হতে হবে । সবাই বলবে, নিষেধ করা সত্ত্বেও আপনি একটি বাহিনীকে নিশ্চিত ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন । ইতিহাস বলছে, মিশর-অভিযানের সবচেয়ে ঘোর বিরোধী ছিলেন প্রবীণ ও শীর্ষস্থানীয় সাহাবি হযরত ওছমান (রাযি.) ৷ এই বিরোধিতায় তিনি হযরত ওমর (রাষি.)-এর সঙ্গে মনকষাকষিতে পর্যস্ত পৌছে গিয়েছিলেন । কিম্তব এখন সেই তিনিই হযরত ওমর (রাযি.)কে চাপ দিচ্ছেন, মিশরে জরুরি সাহায্য পাঠানো হোক । কিন্তু তারপরও কী কারণ ছিল যে, সাহায্য পাঠাতে বিলম্ব হচ্ছিল? এঁতিহাসিকরা এ প্রশ্নের উত্তরে অনুমানের ঘোড়া দাবড়িয়েছেন এবং জবাবটা খুজে বের করতে অনেক চেষ্টা চালিয়েছেন। এভাবে কয়েকটা কারণ সামনে এসে ধরা দিয়েছে । একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে যে, সেকালের উপদেষ্টামগ্ুলি ও অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ- পরামর্শের প্রয়োজন হলে হযরত ওমর (োযি.) ষাদের শরণাপন্ন হতেন_ আমাদের এযুগের রাজনৈতির লিডারদের মতো ছিলেন না। তাদের কাছে আপন ব্যক্তিসম্তার কোনোই গুরুত্ব ছিল না। তারা কথা বলতেন, কাজ করতেন ধর্ম ও জাতির লাভ-ক্ষতি সামনে রেখে । এমনটা কখনোই হতো না যে, তারা আমীরুল মুমিনীনের ভাবগতি জেনে নিতেন আর পরে তার হা-এ হা মিলিয়ে দিতেন । বিরুদ্ধবাদীরা তাদের বিরোধিতাকে যথার্থ প্রমাণিত করতে দীন ও সালতানাতে ইসলামিয়ার স্বার্থপরিপন্থী অবস্থানে অনড় থাকতেন এমনটাও কখনও হতো না । তারা নিজেদের রাষ্ট্রপ্রধানের অনুগত নয়- মহান আল্লাহর অনুগত মনে করতেন । প্রথমে হযরত ওছমান (রোযি.) সাহায্য পাঠানোর উপর জোর দিলেন । তারপর অন্যান্য বিরুদ্ধবাদীরাও বলতে শুরু করলেন, আমর ইবনে আসকে এভাবে একা ফেলে রাখা ঠিক হবে না। সবাই জানতেন, আমর ইবনে আস (োযি.) খালিদ ইবনে অলীদ (রাযি.)-এর মতো ঝুঁকি বরণ করে নেওয়ার মতো সেনানায়ক । কাজেই এমন না হয় যে, তিনি গোটা বাহিনীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেন । ফডড/.9110001179.0010)
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.