অনিঃশেষ আলো $ ৯৯ এখন তারই এক সহোদরা ইসলাম গ্রহণ করে একজন নওমুসলিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলে তার নিজের সেই প্রেমকাহিনী মনে পড়ে গেল এবং সেইসঙ্গে অত্যন্ত ভয়ানক একটা চিন্তা ও পরিকল্পনা তার অন্তরে উদিত হলো । উয়াইস ও রাবেয়ার চলে যাওয়ার পর সে ঘর থেকে বেরিয়ে গেল এবং দু-তিনজন বন্ধুকে ডেকে সমবেত করল । তাদেরকে উয়াইস ও রাবেয়ার কাহিনী শোনাল এবং বলল, উয়াইস বলছে, ও নাকি আমাদের এই মহল্লায় ইসলামের তাবলীগ করবে । “আমরা তাকে কীভাবে ঠেকাতে পারি?' একবন্ধু জিজ্ঞেস করল । “হত্যা'- রাবেয়ার ভাই ঝটপট উত্তর দিল- “আজ অবধি আমরা এমন কোনো কাজ করতে পরিনি, যার দ্বারা ইসলামের অগ্রযাত্রা রোধ করা যায় । এ-যাবত আমরা কথা-ই বললাম শুধু- কাজের কাজ কিছুই করলাম না । এবার কাজ একটা করতে চাই এবং করবই। বন্ধুরা উয়াইস-হত্যার চিন্তার সঙ্গে একমত হয়ে গেল । তারপর মিশন বাস্তবায়নের পরিকল্পনা ঠিক করতে মতবিনিময় করল | অনেক ভেবে-চিন্তে পন্থা একটা ঠিক করল । সিদ্ধান্ত নিল, একজন টোপ দিয়ে উয়াইসকে স্পটে নিয়ে আসবে | কাজটা কে করবে, তাও তারা ঠিক করে নিল । চার-পাঁচদিন কেটে গেল । উয়াইসকে ফাদে আনা গেল না। কারণ, সে নিজের কাজকর্ম নিয়ে বেজায় ব্যস্ত । কিন্তু রাবেয়ার ভাই হাল ছাড়তে রাজি নয় । উয়াইসকে হত্যা করেই তবে ক্ষান্ত হবে সে। সং সং সং উয়াইসকে টোপ দিয়ে স্পটে নিয়ে যাওয়ার দায়িত্ব যার উপর ন্যস্ত করা হয়েছিল, অবশেষে একদিন সে উয়াইসকে পেয়ে গেল । হত্যার পরিকল্পনাটা তারা ঠিক করেছিল চমতকার । উয়াইস বলেছিল, আমি ইসলামের তাবলীগ করব । রাবেয়ার ভাই একেই কৌশল হিসেবে বরণ করে নিল | লোকটা উয়াইসকে বলল, দু-তিনজন খ্রিস্টান ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আগে তারা ইসলাম সম্পর্কে জানা ও বোঝা জরুরি মনে করছে। সে বলল, আমি সেই দলের একজন । আমিও মুসলমান হয়ে যাব । সন্ধ্যার পরে উয়াইস সেই লোকটার সঙ্গে সেই জায়গাটায় যেতে রওনা হলো, যেখানে তাকে হত্যা করে লাশ গুম করার সিদ্ধান্ত হয়েছে । তার অন্তরে ইসলাম ও মুসলমানদের এমন ভালবাসা সৃষ্টি হয়েছে যে, সে ভাববারই প্রয়োজন মনে করল না, এটা প্রতারণাও হতে পারে । লোকটার সঙ্গে উয়াইস নগরীর বাইরে চলে এল । তাকে বলা হয়েছিল, ওরা নগরীর বাইরে একস্থানে অপেক্ষা করবে । ওখানে গিয়ে তাদের সাথে কথা বলতে হবে । ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।