Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৯৮ “আমি রোজি নই ভাইয়া! রাবেয়া বলল- “নিজের ধর্মের জন্য যা ভালো মনে হবে, ইনি করবেন । আমি একে ঠেকাতে যাব না ।" উয়াইস ও রাবেয়া ওখান থেকে বেরিয়ে এল । দরজা দিয়ে বের হওয়া অবধি রাবেয়ার ভাই দুজনের পানে চোখ পাকিয়ে তাকিয়ে তাকল । চা উয়াইস অনেক বড় বীর মুজাহিদ । অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ ও দূরদর্শী গোয়েন্দা । কিন্তু সে রাবেয়ার ভাইয়ের মুখের কথা ও চোখের দৃষ্টির অর্থ বুঝতে সক্ষম হলো না । ছেলেটা উয়াইসকে গন্তীর কণ্ঠে বলেছিল, “বোধহয় তুমি তা পারবে না" । কিন্তু তার এই গান্তি্যের মাঝে একটা ঝড় লুকায়িত ছিল, যাকে উয়াইস দেখতে পায়নি, অনুভবও করতে পারেনি । ঘর থেকে বের হয়ে হাটতে-হাটতে রাবেয়াকে বলল, ভবিষ্যতে কখনও যেন আমাকে এখানে না আন । “আনব না উয়াইস'- রাবেয়া বলল- “ভাবিনি, আমার পিতামাতা আমাকে এভাবে তাড়িয়ে দেবেন । একটা কথা মনে রেখো উয়়াইস! আমার পিতা ধার্মিক মানুষ; কিন্ত ভাইটা ভালো মানুষ নয় ।' *ও আমার কী ক্ষতি করতে পারবে! উয়াইস বলল- “ওর সাথে আমার কোনোই সম্পর্ক নেই । রাখার দরকারও নেই ।' রাবেয়া বলেছিল, ভাইটা আমার ভালো নয় । কিন্তু সে কতখানি খারাপ মানুষ, তার মাঝে কী-কী দোষ আছে, তা অনুমান করা উয়াইসের পক্ষে সম্ভব হয়নি । ছেলেটা মুসলমানদের জানি দুশমন | রোমান বাহিনীতে অস্থায়ীরূপে যোগদান করে এক- দুবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধও করেছিল । কিন্তু রণাঙ্গনে যুদ্ধ করে মুসলমানদের পরাজিত করা যাবে না বুঝে সে বাহিনী থেকে সরে এল এবং মুসলমানদের বিরুদ্ধে আন্তারগ্রাউন্ড ও নাশকতামূলক তৎপরতা চালানোর সিদ্ধান্ত নিল । সমমনা তিন- চারজন বন্ধকেও সে দলে ভিড়িয়ে নিয়েছিল । কিন্তু এখনও পর্যস্ত উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারেনি । ইসলামবিরোধী প্রচারাভিযানও সে শুরু করেছিল; কিন্ত সফল হতে পারেনি । আরও তথ্য হলো, ইসলামবিঘবেষ ছাড়া নিজের ধর্মের সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক ছিল না। বিয়ের অনেক আগে তরুণ বয়সে একটা মেয়ের সঙ্গে তার ভালভাসা ছিল এবং মেয়েটার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু রাবেয়া ও শারিনা যেভাবে কোনো একজন সুসলমানের চরিত্রে প্রভাবিত হয়ে মুসলমান হয়ে গেছে, তেমনি এই মেয়েটাও একজন আরব মুজাহিদ ছারা এমনভাবে প্রভাবিত হলো যে, ইসলাম গ্রহণ করে রাবেয়ার ভাইকে প্রত্যাখ্যান করে উক্ত মুজাহিদের জীবনসঙ্গিনী হয়ে গেল । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।